Jio এর বয়ান অনুযায়ী ভারতে 5G আসার আগেই দেশে 5G স্মার্টফোন ইউজার হতে চলেছে 100-150 মিলিয়ন

ভারতীয় বাজারের অংশিদারির ক্ষেত্রে দেশের নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও দেশে ভবিষ্যতে 5জি পরিচালনার সম্পর্কে একটি বয়ান জারি করেছে। কোম্পানির অনুযায়ী (ET Telecom এর মাধ্যমে), আধিকারিক ভাবে 5G লঞ্চ হ‌ওয়ার আগেই বাজারে কম করে 100 মিলিয়ন থেকে 150 মিলিয়ন 5G স্মার্টফোন ইউজার হতে চলেছে। জিওর ডিভাইস মোবিলিটি প্রেসিডেন্ট সুনীল দত্তের অনুযায়ী, যতদিনে 5জি লাইভ নেটওয়ার্ক লাইভ হবে ততদিনে ভারতীয় বাজারে 5জি হ‍্যান্ডসেটের একটি বড়ো ইউজার বেস তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন: Jio এবং Airtel এর প্ল‍্যানের দাম বাড়ানোর পরে দাম কমালো Netflix, একেই বলে সুযোগের সদ্ব্যবহার

Table of Contents

5G

আপনাদের জানিয়ে দিই আগে যখন কোনো নতুন নেটওয়ার্ক টেকনোলজি পেশ করা হতো, গ্রাহকরা তখন সেই নেট‌ওয়ার্কের মোবাইল ফোন এবং অন‍্যান‍্য গ‍্যাজেট কেনা শুরু করতো। কিন্তু, প্রথমবার ভারতে 5G নেটওয়ার্ক লঞ্চ হ‌ওয়ার আগেই 5G ডিভাইস গ্রাহকরা কেনা শুরু করে দিয়েছে। সারা দেশ জুড়েই মোবাইল ফোন ক্রেতারা আগে থেকেই প্রত‍্যেক দিন নতুন 5G স্মার্টফোন কিনছে। স্মার্টফোন নির্মাতা‌রাও পর্যন্ত প্রতি মাসেই ভারতে নতুন 5G ডিভাইস লঞ্চ করছে। কিন্তু এই রিপোর্টটির সাথে আমরা আশা করতে পারি যে ভারতে যেকোনো ব‍্যক্তি 5G এর ব‍্যবহার করতে পারে, কিন্তু এরপরেও 5G স্মার্টফোনে‌র বিক্রি আর‌ও বাড়তে পারে আশা করা হচ্ছে।

Jio 5G

মুকেশ আম্বানি বিগত দিনে India Mobile Congress 2021 (IMC 2021) এর সময় বলেছেন যে সরকারি ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ডের ব‍্যবহার করে দেশে মোবাইল সাবসিডি দেওয়ার পরামর্শ দিয়েছেন। মুকেশ আম্বানি মনে করেন যে যদি দেশের প্রান্তিক জায়গার লোকেদের দেশের ডিজিটাল গ্রোথের অংশ করতে হলে তাদের সস্তায় ডিভাইস এবং সার্ভিস প্রদান করা উচিত।

আরও পড়ুন: 4G ডাউনলোড স্পীডে Jio এবং আপলোড স্পীডে বাজিমাত করল Vi, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

এছাড়া তিনি এও বলেছেন যে ভারতকে 2জি থেকে 4জি এবং তারপরে 5জিতে মাইগ্রেশন খুব শীঘ্রই করতে হবে। লক্ষাধিক ভারতীয়‌দের সামাজিক-আর্থিক পিরামিডের সবচেয়ে নীচে 2জি পর্যন্ত সীমিত রাখলে তাদের ডিজিটাল ক্রান্তির সুবিধা থেকে বঞ্চিত করা হবে। কারন কোভিডের সময় আমরা দেখেছি যে যখন সবকিছু বন্ধ ছিল, তখন শুধুমাত্র মোবাইল এবং ইন্টারনেট‌ই আমাদের বাঁচিয়ে রেখেছিল। টেকনোলজি আমাদের জীবন এবং রোজগারের উপায় হয়ে উঠেছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here