গেমিংয়ের ক্রেজকে মাথায় রেখে, প্রযুক্তি ব্র্যান্ডগুলিও ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে এমন বিশেষ ফোন নিয়ে আসে যা বিশেষভাবে মোবাইল গেমিংয়ের জন্য তৈরি। Indian Gadget Award 2021-এর সেরা গেমিং ফোন ক্যাটাগরি যেই ফোনগুলি মনোনীত হয়েছিল সেগুলি হল ASUS ROG Phone 5, POCO F3 GT, Apple iPhone 13 Pro Max এবং iQOO 7 Legend 5G, যার মধ্যে ASUS ROG Phone 5 বিজয়ী হয়েছে এবং iPhone 13 Pro Max রানার আপের খেতাব পেয়েছে।
Best Gaming phone of 2021 – Premium
এই বিভাগে বিজয়ী ASUS ROG Phone 5 স্মার্টফোনটি একটি 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে সাপোর্ট করে যার রিফ্রেশ রেট 144Hz এবং টাচ স্যাম্পলিং রেট 300Hz । এই মোবাইল ফোনটি 2.84 GHz ক্লক স্পিড যুক্ত অক্টা-কোর প্রসেসর এবং Qualcomm Snapdragon 888 চিপসেটে চলে, যেখানে গ্রাফিক্সের জন্য Adreno 660 GPU দেওয়া হয়েছে। এই ফোনটির RAM এবং ইন্টারনাল স্টোরেজ হল যথাক্রমে 12 GB RAM এবং 256 GB।
ASUS ROG Phone 5-এ Side Mounted Port এবং Air Trigger 5-এর মতো ফিচার দেওয়া হয়েছে, যা ক্রমাগত গেম খেলার জন্য এবং গেমিং অভিজ্ঞতাকে দ্রুত ও ক্লান্তিমুক্ত করার জন্য দেওয়া হয়েছে। ফোনের ল্যাগ-ফ্রি প্রসেসিং এবং ফোনটি গরম হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য GameCool 5 এবং AeroActive 5 প্রযুক্তির ব্যবহার করা হয়েছে । এই সিরিজে X-Mode, Armoury Crate এবং GameFX Audio র মতো ফিচারও দেওয়া হয়েছে। এই ফোনটি 65W হাইপার ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি সাপোর্ট করে।
Apple iPhone 13 Pro তে Max 2778 x 1284 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.7-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা প্রমোশন টেকনোলজির সাথে কাজ করে যা গেমিং এক্সপেরিয়েন্সকে আরও প্রাণবন্ত এবং দুর্দান্ত করে তোলে। এই ফোনের সামনের প্যানেলটি সিরামিক শিল্ডের এবং পেছনের প্যানেলটি ম্যাট গ্লাস এবং স্টেইনলেস স্টিলের ডিজাইনে তৈরি। iPhone 13 Pro Max 16-কোর নিউরাল ইঞ্জিনের সাথে কাজ করে A15 বায়োনিক চিপে লঞ্চ করা হয়েছে যা গেমিংকে দ্রুত, মসৃণ এবং ল্যাগ মুক্ত করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
