Home টপ সংগ্রহ Indian Gadget Awards 2021: জেনে নিন Wearable ক্যাটাগরিতে কোন গ্যাজেটটি হল নম্বর 1, আর কোনটি হল রানার আপ !

Indian Gadget Awards 2021: জেনে নিন Wearable ক্যাটাগরিতে কোন গ্যাজেটটি হল নম্বর 1, আর কোনটি হল রানার আপ !

দেশের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো Indian Gadget Awards 2021-এর বিজয়ীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান গ্যাজেট শো 2021-এ 34টি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্যাজেটের কথা যখন বলা হচ্ছে তখন Wearable গ্যাজেট সম্পর্কে কোনও কথা হবে না, তা তো হতে পারে না। আজকাল, ইউজারদের মধ্যে Wearables বেশ ট্রেন্ডি। ভারতীয় গ্যাজেট শো-এর wearables ক্যাটাগরিতে, আমরা রেখেছি – TWS ইয়ারবাড এবং Wearable (ফিটনেস ট্র্যাকার)। চলুন জেনে নি কোন Wearable গ্যাজেটটি 2021 সালের সেরার শিরোপা পেয়েছে।

Indian Gadget Awards 2021-এর সেরা Wearable বিভাগের বিজয়ীদের আগে, আমরা আপনাকে সেরার জন্য মনোনীতদের সাথে পরিচয় করিয়ে দিই। যেমনটা আগেই উল্লেখ করেছি, যে আমরা এতে দুটি বিভাগ অন্তর্ভুক্ত করেছি। প্রথমত, 2021 সালের সেরা TWS ইয়ারবাডের কথা বলা যাক। আজ, ইয়ারবাডগুলি বাজারে পাওয়া যাচ্ছে 1000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত৷ এমন পরিস্থিতিতে, আমরা ইয়ারবাড প্রিমিয়াম এবং মেইনস্ট্রিম এর দুটি বিভাগ তৈরি করেছি।

সবার আগে কথা বলবো , 2021 সালের সেরা TWS ইয়ারবাড এর মেইনস্ট্রিম এর কথা, এখানে সেরার লড়াইয়ে যেই ছয়টি ইয়ারবাড মনোনীত হয়েছে সেই ইয়ারবাডগুলি বাজেট মূল্যে আরও ভাল সাউন্ড আউটপুট অফার করে। এই বিভাগে আমরা যে ইয়ারবাডগুলি অন্তর্ভুক্ত করেছি তার মধ্যে রয়েছে Realme Buds Air 2, Jabra Elite 2, Soundcore Life Note E, JBL C115, boAt Airdopes 501 ANC, 1MORE AirFree Pods।

Best TWS earbuds 2021- Mainstream

Indian Gadget Awards 2021-এর সেরা ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস মেনস্ট্রিম ক্যাটাগরির ছয়টি মনোনীত ডিভাইস এর মধ্যে জয়ী হয়েছে Realme Buds Air 2। রানার আপের কথা বলতে গেলে দ্বিতীয় অবস্থানে রয়েছে Jabra Elite 2। Realme Air 2- তে একটি 10mm ‘Bass Boost’ ড্রাইভার রয়েছে। এর পাশাপাশি এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারও দেওয়া হয়েছে। Jabra Elite 2 ইয়ারবাডগুলি মেইনস্ট্রিম সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসাবে প্রমাণিত হয়েছে। এই TWS-এ 6mm ড্রাইভার দেওয়া হয়েছে।

Best TWS earbuds 2021 – Premium

প্রিমিয়াম ইয়ারবাডের কথা বলতে গেলে, এখানে প্রতিযোগিতা ছিল OPPO Enco X, Samsung Galaxy Buds Pro, Jabra Elite 85T, Apple AirPods 3, OnePlus Buds Pro, Nothing Ear 1, LyperTek PurePlay Z7 এবং Google Pixel Buds A এর মধ্যে। বিজয়ীর কথা বলতে গেলে, Apple AirPods 3 এবং OPPO Enco X যৌথভাবে প্রিমিয়াম ইয়ারবাড বিভাগে জিতেছে। দুটি প্রিমিয়াম ইয়ারবাডই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং শক্তিশালী ফিচার সহ পেশ করা হয়েছে।

Best Wearable of 2021 ফিটনেস ট্র‍্যাকার

ফিটনেস ট্র্যাকার ক্যাটাগরির Wearable ডিভাইসের কথা বলতে গেলে, সেগুলিকেও দুটি সাব-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেখানে সাশ্রয়ী মূল্যের ফিটনেস ট্র্যাকারগুলিকে মেইনস্ট্রিম ক্যাটাগরি এবং প্রিমিয়াম ক্যাটাগরিতে রাখা হয়েছে। সবার আগে মেইনস্ট্রিম ক্যাটাগরির Wearable ডিভাইসগুলির মনোনীতদের সম্পর্কে কথা বলা যাক। যার মধ্যে ছিল Mi Band 6, Realme Watch 2 Pro, Amazfit Bip U Pro, Redmi Watch, Noise Colorfit Pro 3, Crossbeats Orbit এবং Huawei Band 6।

Best Wearable Of 2021 – Mainstream

Mi Smart Band 6 2021 সালের সেরা ফিটনেস ট্র্যাকার Wearable
ডিভাইসের mainstream বিভাগে বিজয়ী হয়েছে। অন্যদিকে, রানার আপ ডিভাইসের কথা বললে, Huawei Band 6 দ্বিতীয় অবস্থানে রয়েছে। Xiaomi-এর Mi Band 6 অনেক দুর্দান্ত ফিচারের সাথে পেশ করা হয়েছে। এই ফিটনেস ব্যান্ডটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ডিভাইসের সাথে সংযুক্ত করা যেতে পারে।

Best wearable of 2021- premium

Indian Gadgets Award 2021-এর সেরা Wearable ফিটনেস ট্র্যাকার প্রিমিয়াম বিভাগ সম্পর্কে কথা বলতে, এখানে Apple Watch Series 7, Samsung Galaxy Watch 4 Classic, Fitbit Charge 5, Fitbit Sense, Mi Watch Revolve Active, Fossil Gen 6 এবং Amazfit GTR 3-এর মধ্যে প্রতিযোগিতা হয়েছে । প্রিমিয়াম ক্যাটাগরির শীর্ষে রয়েছে Apple Watch Series 7, এর পাশাপাশি দ্বিতীয় স্থানে আছে Samsung Galaxy Watch4 Classic।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন