Home টপ সংগ্রহ Indian Gadget Award 2021: জেনে নিন কে পেল 2021 সালের Most Innovative গ্যাজেটের খেতাব!

Indian Gadget Award 2021: জেনে নিন কে পেল 2021 সালের Most Innovative গ্যাজেটের খেতাব!

ভারতের বৃহত্তম গ্যাজেট অ্যাওয়ার্ড Indian Gadget Award 2021 এর ঘোষণা হয়ে গেছে। এই অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন গ্যাজেটের 34টি ক্যাটাগরি রাখা হয়েছে। যার মধ্যে একটি ক্যাটাগরি, Most Innovative Gadget 2021 ও অন্তর্ভুক্ত ছিল। এই বিভাগে, এমন সব ডিভাইস গুলো ছিল যা দীর্ঘসময় চলে আসা ট্রেন্ড ভেঙে দিচ্ছে এবং ব্রেকিং এজ প্রযুক্তির সাথে ভবিষ্যতের জন্য কিছু নতুনত্বের দিশা দেখাচ্ছে। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতীয় গ্যাজেট অ্যাওয়ার্ড 2021-এর বিজয়ীদের ঘোষণা করা হয়ে গেছে, তাই এই পোস্টে আমরা আপনাদেরকে এই বছরের সবচেয়ে Innovative গ্যাজেটগুলো সম্পর্কে জানাবো, এবং এই ক্যাটাগরিতে কে বিজয়ী হয়েছে সেটাও বলবো।

Most Innovative Gadget 2021 এর মনোনীত গ্যাজেট

Indian Gadget Award 2021-এর Most Innovative গ্যাজেট এর ক্যাটাগরিতে কে বিজয়ী হয়েছে সেটা জানার আগে, এই বিভাগের জন্য মনোনীত গ্যাজেটগুলি নাম দেখে নিন । এই ক্যাটাগরিতে সাতটি গ্যাজেটের মধ্যে প্রতিযোগিতা ছিল। যার মধ্যে একজনকে বেছে নেওয়া একেবারেই সহজ ছিল না। Most Innovative Gadgets of 2021 এ যেসব গ্যাজেট গুলো মনোনীত হয়েছিল সেগুলো হল – Philips Fresh Air anti- pollution মাস্ক, Lenovo ThinkPad X1 Fold, Samsung Galaxy Z Fold3, Samsung Galaxy Z Flip3, Samsung Odyssey G9 49-inch, Amazon Echo Show 10 এবং Staffcool Centurion100W চার্জারকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Most Innovative Gadget of 2021 এর বিজয়ী

যে ডিভাইসটি Indian Gadget Award 2021-এর Most Innovative গ্যাজেট বিভাগে জয়ী হয়েছে সেটি হল Samsung Galaxy Z Fold3 স্মার্টফোন। একই সময়ে, এই বিভাগে রানার আপ হয়েছে Samsung Galaxy Z Flip3 স্মার্টফোন। দুটিই স্যামসাংয়ের সর্বশেষ ফোল্ডেবল স্মার্টফোন যা কোম্পানি 2021 সালে লঞ্চ করেছে। Samsung এর সর্বশেষ Galaxy Z Fold3 স্মার্টফোনটি একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। এই বৈশিষ্ট্যের সাথে আসা এটিই প্রথম Samsung ডিভাইস। Galaxy Z Fold3 স্মার্টফোনটি Snapdragon 888 চিপসেট এবং 12MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 10MP ফ্রন্ট ক্যামেরা এবং 4MP আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy Z Flip3 হয়েছে রানার আপ

অন্যদিকে, Samsung Galaxy Z Flip3 স্মার্টফোনটির কথা বলতে গেলে, এতে একটি 6.7-ইঞ্চি FHD + ডাইনামিক AMOLED ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে। Samsung এর এই ফোনটিতে রয়েছে 1.9-ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিন। Samsung এর এই ফোল্ডেবল স্মার্টফোনটি Snapdragon 888 চিপসেট, 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই Samsung ফ্লিপ স্মার্টফোনে একটি 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এবং একটি 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Samsung এর Galaxy Z Flip3 স্মার্টফোনটিতে 3,300mAh ব্যাটারি আছে যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন