আবার‌ও ইউজারদের হতাশ করল Vodafone Idea, এখন এই প্ল‍্যানগুলিতে পাওয়া যাবে কম ডেটা এবং 14 দিনের ভ‍্যালিডিটি

Vodafone Idea Rs 901 Prepaid Plan: বিগত দিনে টেলিকম কোম্পানি গুলি নিজের গ্রাহকদের হতাশ করে প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়িয়েছিল। এখন আবার Vodafone Idea নিজের গ্রাহকদের হতাশ করল। যদি আপনি‌ও Vodafone Idea ছর গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনি জানলে হতাশ হবেন যে কোম্পানি এখন নিজের (Best Prepaid Plan) একটি রিচার্জের ডেটা বেনিফিট কম করে দিয়েছে। এই পরিবর্তনের পরে আগের তুলনায় এখন ইউজাররা 901 টাকার রিচার্জে তুলনামূলক কম ডেটা পাবে। আসুন জেনে নেওয়া যাক Vodafone Idea এর এই প্ল‍্যানটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য।

আরও পড়ুন: Apple ফ‍্যানদের জন্য সুখবর! ইন্ডিয়াতে শুরু হয়ে গেল iPhone 13 এর প্রোডাকশন, প্রভাব পড়তে চলেছে দামে

Vodafone Idea এর 901 টাকার প্ল‍্যান

91Mobiles ভোডাফোন আইডিয়ার ওয়েবসাইটে 901 টাকার।প্ল‍্যানটিকে কম ভ‍্যালিডিটি‌র সাথে স্পট করেছে। এই প্ল‍্যানে এখন 84 দিনের বদলে 70 দিনের ভ‍্যালিডিটি করে দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানির এই প্রিপেইড প্ল‍্যানে এখন প্রতিদিন 3GB ডেটা সহ একস্ট্রা 48GB ডেটা পাওয়া যাবে। এই প্রিপেইড প্ল‍্যানের অন‍্যান‍্য বেনিফিটের কথা বলা হলে এই প্ল‍্যানে যেকোন নেট‌ওয়ার্কে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100টি এস‌এম‌এস পাওয়া যাবে।

গ্রাহকরা এই প্ল‍্যানে উইকেন্ড ডেটা রোল‌ওভার সহ Binge All Night এর সুবিধা‌ও পাবে। অর্থাৎ ভিআই ইউজাররা রাত 12 টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটার সুবিধা পাবে। এছাড়া Vi Movies & TV Classic এর অ্যাক্সেস পাওয়া যাবে এবং এক বছরের জন্য Disney+ Hotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

আরও পড়ুন: Disney+ Hotstar 50 টাকার কম দামে নিয়ে আসল এখন পর্যন্তের সবচেয়ে সস্তা প্ল‍্যান

Vodafone Idea এর 699 টাকার প্ল‍্যান

Vodafone Idea বিগত দিনে জনপ্রিয় 699 টাকার প্ল‍্যানটির বেনিফিট কম করে দিয়েছে। আগে এই প্ল‍্যানে এখনের তুলনায় ডবল ডেটার সুবিধা পাওয়া যেত। এই প্ল‍্যানে ডেলি 2GB ডেটা এবং 2GB অতিরিক্ত ডেটা পাওয়া যেত, অর্থাৎ ইউজাররা এই প্ল‍্যানে মোট 4GB ডেটার সুবিধা পেতো। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি আগে 84 দিন ছিল, সম্পূর্ণ ভ‍্যালিডিটি‌তে ইউজাররা মোট 336GB ডেটা ব‍্যবহার করতে পারতো। কিন্তু এখন এই প্ল‍্যানটিতে 4GB বদলে 3GB ডেটা দেওয়া হয় এবং ভ‍্যালিডিটি 84 দিনের বদলে 56 দিন করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here