Home খবর পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে

পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে

Highlights

বর্তমান স্মার্টফোনের মার্কেটে Xiaomi, Oppo, Vivo, Realme-এর মতো ফোনগুলি মার্কেট ধরে রেখেছে। যদিও কয়েক বছর আগে পর্যন্ত Micromax, Karbonn এবং Lava এর মতো কোম্পানিগুলো অর্ধেকেরও বেশি মার্কেট জুড়ে ছড়িয়ে ছিল। গত কয়েক বছরে Micromax এবং Karbonn এর ফোন আসা বন্ধ হয়ে গেছে। তবে এখন এই পরিসংখ্যান বদলে যেতে পারে কারণ Economic Times এর একটি রিপোর্টে বলা হয়েছে যে শীঘ্রই এই মোবাইল নির্মাণকারী কোম্পানিগুলো পুনরায় ফিরে আসতে পারে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Samsung Galaxy Z Fold 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ফিরে আসতে পারে ভারতীয় ব্র্যান্ডগুলি

একটি রিপোর্ট অনুযায়ী Micromax, Lava এবং Karbonn এর মতো কোম্পানিগুলো লো বাজেট সেগমেন্ট এবং মিড বাজেট সেগমেন্টে ফিরতে পারে অর্থাৎ এই কোম্পানিগুলি 8,000 এর কম রেঞ্জে একটি ভাল ফোন লঞ্চ করতে পারে। ভারতীয় স্মার্টফোন নির্মাতাদের বিশ্বাস যে মিড বাজেট এবং লো বাজেট ফোনগুলি মার্কেট দখল করার জন্য বেশ ভালো। এর সাহায্যে তারা ইউজারদের বিশ্বাস অর্জন করতে পারবে এবং গ্রাহকসংখ্যা বাড়াতে পারবে।

খুব কম দামে পাওয়া যাবে Micromax এবং Karbonn ফোন

রিপোর্ট অনুযায়ী Karbonn এবং Micromax ভারতে তাদের স্মার্টফোনগুলি 4,999 টাকা এবং 5,999 টাকা দামে লঞ্চ করতে পারে। এটাও বলা হচ্ছে যে কোম্পানি Jio এবং Airtel-এর সাথে যুক্ত হয়ে এই দামে ফোন লঞ্চ করবে। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হবে Moto Razr 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

ইতিমধ্যেই ফিরে এসেছে Lava

Micromax এবং Karbonn কোম্পানির ফিরে আসার আগে Lava তাদের Lava Blaze 5G এবং Agni 5G স্মার্টফোনের মাধ্যমে মার্কেটে ফিরে এসেছে। ইউজাররাও এই নতুন মোবাইল ফোনের সম্পর্কে ভালো প্রতিক্রিয়া দিচ্ছে। কোম্পানি পরবর্তী সময়ে আরও কিছু 5G ডিভাইস 10,000 টাকার কম বাজেটে লঞ্চ করার পরিকল্পনা করছে।

কোম্পানির প্রধানের মতামত

এই প্রসঙ্গে Karbonn ব্র্যান্ডের প্রধান প্রদীপ জৈন বলেছেন যে এটাই মার্কেটে ফেরার সবথেকে ভালো সময়, সরকারও চায় ভারতীয় ব্র্যান্ডগুলো ফিরে আসুক। 4G কানেক্টিভিটি সম্পর্কে কোম্পানির প্রধান বলেছেন যে আপাতত 4G কানেক্টিভিটি 3 বছরের জন্য ট্রেন্ডে থাকবে, তাই তারা 4G সহ নতুন স্মার্টফোনও আনতে পারে। আরও পড়ুন: WhatsApp এ যুক্ত হল দুর্দান্ত ফিচার, এবার একসঙ্গে 32 জনের সঙ্গে করা যাবে ভিডিও কল

আরেকটি ভারতীয় ব্র্যান্ডের মুখপাত্রও বলেছেন যে সরকার চায় তারা নতুন ডিভাইস লঞ্চ করুক যাতে চীনা মোবাইল কোম্পানিগুলোকে টক্কর দেওয়া যায়। যদি এমনটা হয় তাহলে চীনা ব্র্যান্ডগুলি যেভাবে লো বাজেট স্মার্টফোন এনে ভারতের টেক মার্কেট দখল করে রেখেছে, সেভাবে ভারতীয় ব্র্যান্ডগুলিও পুনরায় মার্কেটে আধিপত্য বিস্তার করতে পারবে বলে অনুমান করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন