Highlights
- এই ফোনটি জুলাই মাসে লঞ্চ হতে পারে।
- এই ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট থাকতে পারে।
- এই ফোনে 12 GB পর্যন্ত RAM পাওয়ার থাকতে পারে।
Samsung তাদের ফোল্ডেবল মোবাইল রেঞ্জ সম্প্রসারিত করে Samsung Galaxy Z Fold 5 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসটি NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে সার্টিফাইড হয়েছে। এটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চেও তালিকাভুক্ত হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হবে Moto Razr 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম
Galaxy Z Fold 5 NBTC তালিকা
Samsung Galaxy Z Fold 5 NBTC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটিকে মডেল নম্বর SM-F946B/DS সহ তালিকায় দেখা গেছে। এটাও জানা গেছে যে এর নাম হবে Galaxy Z Fold 5। এই তালিকায় ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায় নি, তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি জুলাই মাসে লঞ্চ হতে পারে।
Samsung Galaxy Z Fold 5 Geekbench তালিকা
ইউরোপীয় Samsung Galaxy Z Fold 5 মডেল নম্বর Samsung SM-F946B সহ তালিকাভুক্ত হয়েছে। আরও পড়ুন: WhatsApp এ যুক্ত হল দুর্দান্ত ফিচার, এবার একসঙ্গে 32 জনের সঙ্গে করা যাবে ভিডিও কল
- এই স্মার্টফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1845 এবং মাল্টি-কোর টেস্টে 5083 পেয়েছে।
- গিকবেঞ্চের তালিকা অনুযায়ী এই শক্তিশালী ফোল্ডেবল ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থাকতে পারে।
- এই ডিভাইসটি 12GB র্যামের থাকবে বলে জানা গেছে।
- এই ফোনটি লেটেস্ট Android 13-এ রান করবে।
Samsung ফোল্ড ফোনের লঞ্চ ডিটেইলস
Samsung ইতিমধ্যেই জানিয়েছে যে তারা আসন্ন Unpacked ইভেন্টে তাদের এই ফোল্ডেবল ফোনটি লঞ্চ হবে। এই ইভেন্টে Galaxy Z Fold 5 ও লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। এই ফোল্ডেবল ফোনের সাথে Galaxy Z Flip 5, Galaxy Tab S9 Ultra, Galaxy Watch 6 Classic, Galaxy Watch 6, এবং Galaxy Buds 3 ও এই ইভেন্টে লঞ্চ বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: Lust Stories এর মতো OTT তে উপস্থিত এইসব জনপ্রিয় শো এবং সিনেমা, দেখে নিন তালিকা
Samsung Galaxy Z Fold 5 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: Samsung এর নতুন ফোল্ডেবল ডিভাইসে একটি বড় 7.6-ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।
- দ্বিতীয় ডিসপ্লে: এই ফোনটিতে একটি 6.2-ইঞ্চি কভার ডিসপ্লে থাকতে পারে। উভয় ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশনের সাপোর্ট করবে।
- প্রসেসর: এই ফোনে কোম্পানি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর ইনস্টল করতে পারে।
- স্টোরেজ: এই ডিভাইসটি 12GB পর্যন্ত RAM + 256GB ইন্টারনাল স্টোরেজের বেস মডেলের সাথে লঞ্চ হতে পারে। যদিও লঞ্চের সময় আরও অন্যান্য মডেল দেখা যাবে।
- ক্যামেরা: এই স্মার্টফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স, 12-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স পাওয়া যাবে।
- ব্যাটারি: এই ডিভাইসটির ব্যাটারি সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।
- অন্যান্য: এছাড়াও এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল সিম 5G সাপোর্টের মতো বেসিক ফিচারগুলি থাকবে।
- OS: এই ডিভাইসটি Android 13-এর উপর বেস করে লেটেস্ট Samsung UI-তে রান করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











