24 এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে Infinix GT 50 Pro স্মার্টফোন, থাকবে Dimensity 8400 Ultimate প্রসেসর

Infinix তাদের নতুন গেমিং ফোকাস Infinix GT 50 Pro ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এবার কোম্পানির আপকামিং ফোনটি লঞ্চ ডেট অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 24 এপ্রিল গ্লোবাল বাজারে ফোনটি পেশ করা হবে। সবচেয়ে বড় কথা লঞ্চের আগেই এই ফোনটির প্রিঅর্ডার লিস্টিং হংকংয়ে Transsion সাইটে লাইভ করে দেওয়া হয়েছে এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার এবং ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 50 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিস্টিং অনুযায়ী Infinix GT 50 Pro ফোনটি Black Abyss, Silver Glacier এবং Red Blaze কালার অপশনে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি “Liquid Cooling Beast” হিসাবে প্রোমোট করা হচ্ছে, এতে HydraFlow Liquid Cooling টেকনোলোজি দেওয়া হয়েছে, এই ফিচারের সাহায্যে হেভি গেমিং চলাকালীন ফোনটি ঠাণ্ডা থাকবে।


প্রসেসিঙের জন্য Infinix GT 50 Pro ফোনটিতে MediaTek এর Dimensity 8400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে, ফলে এই ফোনটি দারুণ গেমিং স্মার্টফোন হয়ে উঠবে। একইসঙ্গে ফোনে 144FPS গেমিং ইকোসিস্টেম, Dolby Atmos সাপোর্ট এবং প্রেশার সেন্সিং GT Trigger এর মতো ফিচার দেওয়া হয়েছে, যা দারুণ গেমিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। ক্যামেরা সেগমেন্টে OIS সাপোর্টেড 50MP AI ক্যামেরা থাকবে। একইসঙ্গে GT 50 Pro ফোনটি 12GB RAM ভেরিয়েন্ট 256GB এবং 512GB স্টোরেজ অপশনে সেল করা হবে।

আগের লিক অনুযায়ী 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে মাইক্রো-পাম্প লিকুইড কুলিং সিস্টেম থাকতে পারে, এতে 6,437mm² এর চেয়ে বড় কুলিং এরিয়া দেওয়া হবে, ফলে অনেকক্ষণ গেমিং খেলার পরও হীট কন্ট্রোল করা যাবে।

রিপোর্টের মাধ্যমে MagCharge 2.0 ম্যাগনেটিক অ্যাক্সেসরিস সম্পর্কে জানা গেছে, এটি ফোন ব্যাবহারের সময় পাওয়া সাপ্লাই করতে পারে এবং ফলে ব্যাটারি চাপ কম পড়ে। এই ফোনটিতে 15W ওয়্যারলেস চার্জিং এবং 12W TEC কুলিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে এটি হেভি গেমিং চলাকালীন ফোনটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। আপকামিং ফোনটির ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

মূলত গেমিং প্রেমীদের জন্য আপকামিং Infinix GT 50 Pro ফোনটি ডিজাইন করা হয়েছে। আসন্ন ফোনটি লঞ্চের পর, বাজারে উপস্থিত Oppo K13 Turbo, iQOO Neo 10 এবং realme GT 6 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা কম দামে শক্তিশালী গেমিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Infinix GT 50 Pro ফোনটি দারুণ বিকল্প হতে পারে। আমরা 24 এপ্রিল লঞ্চের দিন এই স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here