Home খবর ভারতে লঞ্চ হল Infinix GT 50 Pro স্মার্টফোন, রয়েছে কনসোলের মতো ট্রিগার বাটন

ভারতে লঞ্চ হল Infinix GT 50 Pro স্মার্টফোন, রয়েছে কনসোলের মতো ট্রিগার বাটন

Infinix আজ ভারতে তাদের নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে Infinix GT 50 Pro পেশ করা হয়েছে। এই ফোনটি বিশেষভাবে মোবাইল গেমারদের জন্য বাজারে আনা হয়েছে। এই ফোনটির সঙ্গে GT NX Controller, MagCharge Cooler 2.0 ও GT NX Station এর মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ লঞ্চ করা হয়েছে এবং এসবের দৌলতে গেমিং কনসোলের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

নতুন গেমিং স্মার্টফোন

আগেই বলা হয়েছে Infinix GT 50 Pro একটি গেমিং স্মার্টফোন। এই ফোনে ইন-বিল্ট প্রেশার-সেন্স জিটি ট্রিগার 2.0 দেওয়া হয়েছে। এই ট্রিগার আলট্রা-সেন্সিটিভ এবং সামান্য টাচেই গেমে কম্যান্ড দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 20ms পর্যন্ত লো লেটেন্সি পাওয়া যাবে। Infinix তাদের GT 50 Pro ফোনটিকে ভারতের প্রথম হাইড্রো ফ্লো লিকুইড কুলিং সিস্টেম সহ স্মার্টফোন বলে জানিয়েছে।

Infinix GT 50 Pro ফোনের সঙ্গে পাওয়া GT NX Controller এর সাহায্যে এই ফোনটিকে কনসোলের মতো হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস হিসাবে ব্যাবহার করা যাবে। MagCharge Cooler 2.0 একটি ম্যাগনেটিক ফ্যান, যা ফোনের ব্যাক প্যানেলে আটকে ফোনটিকে ঠান্ডা রাখবে। অর্থাৎ হেভি গেমিঙের পর‌ও ফোনটি গরম হবে না। এছাড়াও এই ফোনের ডিসপ্লেতে 2800Hz টাচ রেসপন্স রেটের দৌলতে ইউজাররা এক সঙ্গে 6-ফিঙ্গার গেমিং উপভোগ করতে পারবেন।

Infinix GT 50 Pro ফোনের স্পেসিফিকেশন

Infinix GT 50 Pro 5G ফোনে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড XOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Infinix GT 50 Pro 5G ফোনে MediaTek Dimensity 8400 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.25GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 22,24,634 AnTuTu Score পেয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR5X RAM রয়েছে।

Infinix GT 50 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.59 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Infinix GT 50 Pro 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও 10W রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং IR Blaster রয়েছে।

Infinix GT 50 Pro ফোনের দাম

ভারতের বাজারে Infinix GT 50 Pro 5G ফোনটি 12GB RAM + 256GB Storage সহ 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 30 অক্টোবর থেকে এই ফোনটি Black Abyss এবং Red Blaze কালার অপশনে সেল করা হবে। এই ফোনটি প্রিবুক করলে ইউজাররা 5999 টাকা দামের X60 BT-Speaker সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। প্রাথমিক সেলে SBI, ICICI, HDFC Bank, Yes Bank ও AXIS Bank ক্রেডিট কার্ড ইউজাররা এই ফোনে 5000 টাকা ডিসকাউন্ট পাবেন।