গত বছর জুন মাসে ইনফিনিক্স তাদের গেমিং Infinix GT 30 Pro স্মার্টফোনটি 24,999 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সাক্সেসার Infinix GT 50 Pro ফোনটি লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই লিকের মাধ্যমে আপকামিং Infinix GT 50 Pro ফোনের ইমেজ এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। নিচে হাই রিফ্রেশ রেট এবং শক্তিশালী প্রসেসর সহ ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
প্যাশনেটগীক্জ ওয়েবসাইটের মাধ্যমে Infinix GT 50 Pro 5G ফোনটির সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। লিক রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর 3.25GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইসঙ্গে ইনফিনিক্স ফোনটিতে LPDDR5X RAM ফিচার দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
লিকের মাধ্যমে পাওয়া স্পেসিফিকেশন অনুযায়ী Infinix GT 50 Pro 5G ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেলে তৈরি আল্ট্রা-স্মুথ স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে বেজল-লেস ফুলভিউ স্ক্রিন দেওয়া হবে, ফলে ইমার্সিভ ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া ইনফিনিক্স GT 50 Pro ফোনটিতে 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
লিক অনুযায়ী Infinix GT 50 Pro 5G ফোনটি Android 16 সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে AI ফিচার দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী ফোনটি 12GB RAM সহ 5G ফোনটি 256GB এবং 512GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। আগের জেনারেশনের মতো নতুন GT 50 Pro ফোনটিও একটি গেমিং-ফোকাস ফোন হতে পারে, এতে Shoulder Trigger থাকতে পারে। লিক হওয়া ছবির মাধ্যমে GT 50 Pro ফোনটির ব্যাক প্যানেলে কাস্টমাইজেবল LED লাইট থাকবে বলে জানা গেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix GT 50 Pro 5G ফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ওয়ার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 10W ওয়ার্ড রিভার্স চার্জিং এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার থাকবে। এছাড়া ফোনটিতে বাইপাস চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Infinix GT 50 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Infinix GT 50 Pro ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
Infinix GT 30 Pro ফোনটিতে MediaTek Dimensity 8350 Ultimate প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং 45W ওয়ার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য 108MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 13MP সেলফি সেন্সর দেওয়া হয়েছে। এই পোস্টটি লেখার সময় ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে 25,999 টাকা দামে সেল করা হচ্ছে।
