লিক হল Infinix GT 50 Pro স্মার্টফোনের ব্যাটারি এবং স্টোরেজ ডিটেইলস, থাকতে পারে Dimensity 8400 Ultimate প্রসেসর

Infinix এর আপকামিং গেমিং সেন্ট্রিক Infinix GT 50 Pro স্মার্টফোন সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। TUV সার্টিফিকেশন এবং Wi-Fi Alliance ডেটাবেসে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, সফটওয়্যার এবং কানেক্টিভিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে Carlcare ওয়েবসাইটের মাধ্যমে ভারতের বাজারের জন্য স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 50 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

TUV সার্টিফিকেশন লিস্টিঙে Infinix GT 50 Pro ফোনটি X6891 মডেল নাম্বার সহ 2026 সালের 26 জানুয়ারি সার্টিফাইড হয়েছে। এর সার্টিফকেশন নাম্বার JPTUV-182948 বলে জানানো হয়েছে। এই সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি, তবে এর আগে সার্টিফিকেশন রিপোর্টে একই মডেল নাম্বার সহ Infinix GT 50 Pro ফোনটি দেখা গিয়েছিল।

সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে 6340mAh এবং 5990mAh দুটি আলাদা আলাদা ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে। এটি বাজারে যথাক্রমে 6,500mAh এবং 6,000mAh ব্যাটারি হিসাবে লঞ্চ করা হতে পারে। এটি আপকামিং Infinix GT 50 Pro ফোনের বিভিন্ন বাজারের জন্য আলাদা আলাদা ব্যাটারি ভেরিয়েন্ট হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতের বাজারে Carlcare অফিসিয়াল ওয়েবসাইটে X6891 মডেল নাম্বার সহ Infinix GT 50 Pro ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে কনফার্ম জানা গেছে ফোনটি 12GB RAM ভেরিয়েন্ট সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ কোম্পানির হাই-পারফরমেন্স ভালোবাসেন, মূলত এমন ইউজারদের জন্য আপকামিং ফোনটি ডিজাইন করছে।

Wi-Fi Alliance সার্টিফিকেশনের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 30 জানুয়ারি Infinix GT 50 Pro ফোনটি WFA138328 আইডি সহ অ্যাপ্রুভাল পেয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে। এতে 2.4GHz ও 5GHz দুটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে Wi-Fi 6 (802.11ax) থাকতে পারে। তবে আগেই Wi-Fi স্ট্যান্ডার্ডের মতো a/b/g/n/ac জন্য সাপোর্ট রয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে WPA2 এবং WPA3, Wi-Fi Agile Multiband ও WMM থাকবে বলে জানানো হয়েছে।

Geekbench ডেটাবেসের মাধ্যমে X6891 মডেল নাম্বার সহ Android 16 সহ দেখা গেছে। এই লিস্টিং অনুযায়ী Infinix GT 50 Pro ফোনটি MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ফোনটি প্রায় 12GB RAM ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

এখনও পর্যন্ত Infinix এর পক্ষ থেকে আপকামিং ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে গত বছর Infinix GT 30 Pro ফোনটি প্রথমে মে মাসে মালয়েশিয়া এবং জুন মাসে ভারতের বাজারে পেশ করা হয়েছিল। শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আমরা এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here