15 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Infinix Hot 11 2022 স্মার্টফোন, Flipkart লিস্টিঙের মাধ্যমে লিক হলো স্পেসিফিকেশন

ভারতে এই সপ্তাহেই লঞ্চ হতে চলেছে Infinix Hot 11 2022 স্মার্টফোন। কোম্পানির এই বাজেট স্মার্টফোন‌টি আগামী 15 এপ্রিল লঞ্চ হতে চলেছে। কোম্পানি কয়েক সপ্তাহ আগেই Infinix-এর আপকামিং স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন, ডিজাইন এবং কালার অপশন শেয়ার করে এই ফোনটির ভারত লঞ্চ নিশ্চিত করেছে। এখন Flipkart-এ এই ফোনটির লিস্টিঙের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, যে ফোনটি ভারতে কবে লঞ্চ হতে চলেছে। এর সাথেই ফ্লিপকার্ট লিস্টিঙের মাধ্যমে ফোনটির কিছু স্পেসিফিকেশন জানা গেছে। আপকামিং Infinix Hot 11 2022 স্মার্টফোন‌টিকে ভারতে 5,000mAh বড়ো ব‍্যাটারি, 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে এবং হলোগ্রাফিক ব‍্যাক প‍্যানেল ডিজাইন সহ পেশ করা যেতে পারে। এই আর্টিকেলের মাধ্যমে ফোনটির ডিজাইনের সম্পর্কে জানানো হবে।

Infinix Hot 11 2022 স্পেসিফিকেশন

Infinix Hot 11 2022 স্মার্টফোনে 6.67-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে, এর সাথেই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89.5 শতাংশ এবং ব্রাইটনেস 550 নিটস। এর সাথেই কোম্পানি জানিয়েছে, যে এই ফোনে 5,000mAh ব‍্যাটারি এবং Type-C চার্জিং পোর্ট দেওয়া যেতে পারে। কোম্পানি আপাতত ফোনটির ফাস্ট চার্জিং সম্পর্কিত কোনো তথ‍্যই শেয়ার করেনি।

ইনফিনিক্সের এই ফোনটির ডিজাইনের কথা বলা হলে এই ফোনটিকে হলোগ্রাফিক ব‍্যাক প‍্যানেল ডিজাইনের সাথে পেশ করা যেতে পারে এবং ফোনটির সাইড গুলি ফ্ল‍্যাট হতে পারে। এর সাথেই ফ্লিপকার্ট লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ম‍্যাজিক ট্রেল প‍্যাটার্ন দেওয়া যেতে পারে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া যেতে পারে। ইনফিনিক্সের এই ফোনটি তিনটি কালার, যথা- অরোরা গ্রীন, পোলার ব্ল‍্যাক এবং সানসেট গোল্ড কালারে বিক্রি‌র জন্য উপলব্ধ হতে পারে।

কোম্পানির এই ফোনে ডুয়াল ক‍্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এর সাথেই ফোনটিতে 3.5mm হেডফোনে জ‍্যাক দেওয়া যেতে পারে। কোম্পানি জানিয়েছে, এই ফোনটিকে ভারতে 10,000 টাকার কম দামে পেশ করা যেতে পারে।

Infinix Hot 11 2022 সম্ভাব‍্য স্পেসিফিকেশন

আগের লিক রিপোর্ট অনুযায়ী ইনফিনিক্সের এই স্মার্টফোন‌টিকে 90Hz LCD ডিসপ্লে সহ পেশ করা যেতে পারে। ইনফিনিক্সের এই ফোনে UniSoC T700 প্রসেসর দেওয়া যেতে পারে। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali G52 GPU সাপোর্ট করতে পারে। এর সাথেই ফোনটির সম্পর্কে গুজব শোনা যাচ্ছে, যে এই ফোনটিকে 4GB র‍্যাম সহ 128GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। কোম্পানির আসন্ন এই ফোনে 48MP প্রাইমারি ক‍্যামেরা এবং 8MP সেল্ফি ক‍্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here