Home খবর 11 জুলাই লঞ্চ হতে চলেছে Infinix HOT 60 5G+ স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট

11 জুলাই লঞ্চ হতে চলেছে Infinix HOT 60 5G+ স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট

ভারতীয় ইউজারদের জন্য Infinix তাদের HOT 60 সিরিজের অধীনে নতুন Infinix HOT 60 5G+ ফোন লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানির পক্ষ থেকে অনলাইন শপিং সাইটে মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লঞ্চ ডেট, ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix HOT 60 5G+ ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Infinix HOT 60 5G+ এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

Infinix HOT 60 5G+ এর স্পেসিফিকেশন

প্রসেসর এবং পারফরমেন্স

Infinix HOT 60 5G Plus ফোনটি MediaTek Dimensity 7020 5G চিপসেট সহ লঞ্চ করা হবে। এর AnTuTu স্কোর 500,000 থেকে বেশি পেয়েছে। এই প্রসেসরে অসাধারণ পারফরমেন্সের সঙ্গে সঙ্গে 5G নেটওয়ার্ক সহ হাই স্পীড কানেক্টিভিটি পাওয়া যায়।

গেমিং ফিচার

যারা গেমিং পছন্দ করেন, এই Infinix HOT 60 5G+ ফোনটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে 90FPS গেমিং সাপোর্ট করে, ফলে ল্যাগ ফ্রি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একইসঙ্গে ফোনটিতে HyperEngine 5.0 Lite Gaming Technology এবং XBoost AI Game Mode দেওয়া হবে। অর্থাৎ গেমিং চলাকালীন গ্রাফিক্স, নেটওয়ার্ক এবং ব্যাটারির দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

RAM এবং স্টোরেজ

এই ফোনটিতে মাল্টিটাস্কিং এবং হেভি অ্যাপ ব্যাবহারের জন্য 12GB পর্যন্ত LPDDR5X RAM দেওয়া হবে।

AI ফিচার এবং অন্যান্য

Infinix HOT 60 5G+ ফোনটিতে বেশ কিছু স্মার্ট AI ফিচার থাকবে, এতে কল ম্যানেজমেন্ট সহজ করার জন্য AI Call Assistant, ভয়েস কমান্ডের জন্য Folax (AI Voice Assistant), টাইপিং ও ম্যাসেজিঙের জন্য AI Writing Assistant এবং স্ক্রিনে যেকোনো জিনিস সার্কেল করে সার্চ করার জন্য Circle to Search ফিচার দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে One-Tap AI Button থাকবে, এটি ভলিউম এবং পাওয়ার বাটনের নিচে দেওয়া হয়েছে। এই বাটনের মাধ্যমে সরাসরি AI ফাংশন অ্যাক্সেস করা যাবে।