FCC এবং NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেল Infinix Hot 60i এবং Smart 10 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Infinix তাদের স্মার্টফোনের লিস্টে নতুন ফোন যোগ করতে চলেছে। সম্প্রতি কোম্পানির Hot 60i এবং Smart 10 4G ফোনদুটি FCC এবং NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই সার্টিফিকেশন প্ল্যাটফর্মগুলি থেকে ফোনদুটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব লিস্টিং সম্পর্কে।

Infinix Hot 60i ফোনের FCC লিস্টিং

FCC সার্টিফিকেশন অনুযায়ী, Infinix Hot 60i ফোনের মডেল নাম্বার X6728। এই ফোনে কয়েক ধরনের কানেক্টিভিটি ফিচার থাকবে, ফলে ফোনটি একটি বিশ্বস্ত ও আধুনিক স্মার্টফোন হয়ে উঠবে। ফোনটির ফিচার নিম্নরূপ:

  • নেটওয়ার্ক সাপোর্ট: এই ফোনে 2G, 3G এবং 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট পাওয়া যাবে। ফোনটিতে 2, 4, 5, 7, 12, 13, 17, 25, 26, ও 66, এর মতো জনপ্রিয় LTE ব্যান্ড এবং 38 ও 41 TDD ব্যান্ড থাকবে। ফলে ফোনটি বিভিন্ন দেশ এবং নেটওয়ার্কের সঙ্গে সহজেই কাজ করতে পারবে।
  • ওয়্যারলেস কানেক্টিভিটি: Hot 60i ফোনে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz ও 5GHz), ব্লুটুথ, GPS এবং NFC (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) এর মতো ফিচার যোগ করা হবে। NFC থাকার ফলে এই ফোনটি ওয়্যারলেস পেমেন্টের মতো কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য ব্যাবহার করা যাবে।
  • ডিজাইন এবং সাইজ: FCC লিস্টিং অনুযায়ী, এই ফোনের সাইজ 166.02 x 76.61 x 7.77 মিমি। অর্থাৎ ফোনটি বেশ কিছুটা লম্বা ও পাতলা ফোন হবে। যার ফলে এটি হাতে ধরতে যেমন সুবিধা হবে, তেমনই আকর্ষণীয় দেখাবে।
  • ব্যাটারি: ফোনটিতে 5060mAh রেটেড ব্যাটারি থাকবে, এটির রেগুলার ক্যাপাসিটি 5160mAh হবে। এই ব্যাটারির মডেল নাম্বার BL-50FX এবং এটির রেটেড ভোল্টেজ 3.92V এবং পীক চার্জিং ভোল্টেজ 4.53V। এই ব্যাটারি দৈনন্দিন কাজের জন্য যথাযথ ব্যাকআপ দিতে সক্ষম হবে।
  • পারফরমেন্স: Carlcare সার্ভিস ওয়েবসাইটে এই ফোনের লিস্টিং দেখে জানা গেছে এই ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। এই কম্বিনেশনের দৌলতে বাজেট সেগমেন্টেও ভালো পারফরমেন্স এবং যথেষ্ট স্টোরেজ পাওয়া যাবে।

এইসব ফিচার দেখে Infinix Hot 60i ফোনটিকে বাজেট সেগমেন্টের একটি ভালো কানেক্টিভিটি, দীর্ঘ মেয়াদী ব্যাটারি লাইফ এবং দৈনন্দিন কাজের জন্য উপজুক্ত ফিচার সহ স্মার্টফোন বলেই মনে করা হচ্ছে।

Infinix Smart 10 4G ফোনের NBTC লিস্টিং

Infinix Smart 10 4G ফোনটি NBTC সার্টিফিকেশন সাইটে X6725 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। তবে NBTC লিস্টিঙে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি। এছাড়া Carlcare সার্ভিস ওয়েবসাইট থেকে এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। Smart 10 4G ফোনটি চারটি স্টোরেজ অপশনে সেল করা হবে:

  • 3GB RAM + 64GB স্টোরেজ
  • 4GB RAM + 64GB স্টোরেজ
  • 4GB RAM + 128GB স্টোরেজ
  • 4GB RAM + 256GB স্টোরেজ

এতগুলি স্টোরেজ অপশন থাকার ফলে ইউজাররা তাদের পছন্দ ও সুবিধা অনুযায়ী মডেল সিলেক্ট করতে পারবেন। তবে এখনও পর্যন্ত এই ফোনের প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা বা ডিসপ্লের মতো ফিচারগুলি সম্পর্কে কিছু জানা যায়নি।

Infinix Hot 60i এবং Smart 10 4G ফোনের FCC এবং NBTC ফোনদুটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে Infinix শীঘ্রই তাদের দুটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Smart 10 4G ফোনে চারটি ভেরিয়েন্টে ইউজারদের জন্য বেশি অপশন পেশ করবে। এই ফোনদুটি Carlcare সার্ভিস ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে। এর ফলে উভয় ফোনের দ্রুত লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই ফোনগুলি সম্পর্কে আরও নতুন তথ্য পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here