Home খবর টেক বাজারে লঞ্চ হল Infinix Hot 60i, রয়েছে 8GB RAM, 50MP ক্যামেরা এবং 5,160mAh ব্যাটারি

টেক বাজারে লঞ্চ হল Infinix Hot 60i, রয়েছে 8GB RAM, 50MP ক্যামেরা এবং 5,160mAh ব্যাটারি

শীঘ্রই ইনফিনিক্স তাদের নতুন ‘হট 60’ সিরিজ লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশে এই সিরিজের Infinix Hot 60i ফোনটি লঞ্চ করেছে বলে জানা গেছে। আমরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির প্রোডাক্ট পেজ স্পট করিনি। তবে একটি বাংলাদেশি শপিং সাইটের মাধ্যমে Infinix Hot 60i ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ সেল লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 60i ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Infinix Hot 60i এর দাম

বাংলাদেশে Infinix Hot 60i ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশের শপিং সাইটে ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 বাংলাদেশি টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 16,499 বাংলাদেশি টাকা দামে সেল করা হচ্ছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী দুটি ভেরিয়েন্টের দাম 10 হাজার টাকা থেকে কিছুটা কম এবং 15 হাজার টাকার থেকে কিছুটা বেশি রাখা হয়েছে।

Infinix Hot 60i এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Infinix Hot 60i ফোনটি 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে।

প্রসেসর

Infinix Hot 60i ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15.1 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। ফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হ্যালিও জি81 আল্টিমেট অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz ক্লক স্পীডে কাজ করে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে ARM G52 MC2 GPU রয়েছে।

স্টোরেজ

বাংলাদেশে Infinix Hot 60i ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে এক্সন্টেডেড RAM ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 60i ফোনটিতে শক্তিশালী 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Infinix Hot 60i এর ফিচার