FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল Infinix Hot 70 স্মার্টফোন, প্রকাশ্যে এল 5600mAh ব্যাটারি, 45W চার্জিং এবং নতুন ডিজাইন

শীঘ্রই Infinix তাদের আপকামিং Hot সিরিজের Infinix Hot 70 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। গত মাসে এই ফোনটি আলাদা আলাদা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এবার FCC সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 70 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

FCC লিস্টিং অনুযায়ী আপকামিং ইনফিনিক্স ফোনটি X6895 এবং X6895B মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। FCC IDs যথাক্রমে: “2AIZN-X6895” ও “2AIZN-X6895B” রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই দুটি মডেল নাম্বার Infinix Hot 70 ফোনরই ভেরিয়েন্ট হবে, তাই এগুলির ব্যাটারি ক্যাপাসিটির মধ্যে পার্থক্য দেখা যায়।

ব্যাটারি ডিটেইলস অনুযায়ী “X6895” মডেলে BL54DX ব্যাটারি দেওয়া হতে পারে। এর ক্যাপাসিটি 5430mAh হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে “X6895B” মডেলে BL-54DX ব্যাটারি থাকতে পারে এবং এর ক্যাপাসিটি 5600mAh হতে পারে। বিশেষত্ব হল “X6895B” মডেলে 45W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত আরেকটি ভেরিয়েন্টের চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।

কানেক্টিভিটির জন্য উভয় ভেরিয়েন্টে GSM, WCDMA, LTE, WiFi 5, Bluetooth (BR + EDR + BLE), FM ও NFC সাপোর্ট করবে। তবে নেভিগেশনের জন্য GPS, GLONASS, BDS ও Galileo সিস্টেম থাকতে পারে।

FCC লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আসন্ন Infinix Hot 70 ফোনটির ব্যাক প্যানেলে পিল-শেপের ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এতে তিনটি কাটআউট রয়েছে। এই ফোনটিতে দুটি সার্কুলার এবং একটি স্কয়ার শেপের কাটআউট থাকবে, তবে মডিউলের বাইরে LED ফ্ল্যাশ দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপে হালকা উঁচু দেখা যাচ্ছে। ফোনটির ডায়মেনশন 167.92mm × 79.12mm × 7.64mm হবে বলে জানা গেছে, তাই এটি স্লিম প্রোফাইল সহ লঞ্চ করা হতে পারে।

FCC লিস্টিঙে ফোনটি 4GB RAM এবং 256GB স্টোরেজ সহ দেখা গেছে, এর ফলে ফোনটি কম দামে বড় স্টোরেজ অপশন সহ পেশ করা হতে পারে।

এখনও পর্যন্ত Infinix এর পক্ষ থেকে এই ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য শীঘ্রই Infinix Hot 70 ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here