গত মাসে আমাদের রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম টেক ব্র্যান্ড ইনফিনিক্স ভারতের বাজারে তাদের ‘Hot’ সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। গত মাসেই কোম্পানির পক্ষ থেকে ক্যাম্পেইন কনসেপ্ট সার্ভে শুরু করা হয়েছিল। এবার ইনফিনিক্সের পক্ষ থেকে Infinix Hot 70 series এর ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। এই সিরিজের অধীনে Infinix Hot 70 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে।
Infinix Hot 70 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস
ইনফিনিক্স তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে টুইট করে ভারতে ‘Hot 70’ সিরিজ টিজ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের আসন্ন ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি। তবে আমরা মনে করছি ফোনটি Infinix Hot 70 Pro নামে লঞ্চ করা হতে পারে।
When was the last time you saw the TV remote without a cover? 👀
Not just the remote. Your phone? Your sofa? Your tables?
At this point, even your imagination probably has a cover on it💀
But We’re here to uncover.
Something HOT is coming soon♨️#comingsoon #gethot pic.twitter.com/3ZXjZyRkRi
— Infinix India (@InfinixIndia) August 18, 2026
কোম্পানির জারি করা টিজার ভিডিওতে ‘সামথিং হট ইজ কামিং’ ট্যাগলাইন সহ #gethot হ্যাশট্যাগ ব্যাবহার করা হয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে। আগামী দিনে এই ফোনের অফিসিয়াল নাম প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
Infinix Hot 70 Pro ফোনের স্পেসিফিকেশন
Infinix Hot 70 Pro ফোনটি Interactive Active Matrix Cube (AMC) ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে। এতে অ্যালার্ট এবং অ্যানিমেশন দেখা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে ইনফিনিক্স ফোনটি Thermo Orange, Mirage Green, Silk Glow Purple এবং Dive Blue কালার অপশনে লঞ্চ করা হবে, এই অপশনগুলি তাপমাত্রা এবং লাইটের হিসাবে কালার পরিবর্তন করতে পারে।
ভারতের বাজারে Infinix Hot 70 Pro ফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। ভারতে ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড XOS 16 সহ লঞ্চ করা হতে পারে।
Infinix Hot 70 Pro 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB storage স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ফোনটিতে বড় 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Infinix Hot 70 Pro 5G ফোনটিতে 45ওয়াট ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে।
ফোটোগ্রাফির জন্য Infinix Hot 70 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ফোনটির গ্লোবাল মডেলে IMX882 সেন্সর দেওয়া হয়েছিল। ভারতীয় মডেলে One-Tap AI Button যোগ করা হতে পারে।









