Infinix ভারতে নতুন সাশ্রয়ী টিভি Infinix 32-inch Y1 Smart TV লঞ্চ করেছে। Infinix-এর এই স্মার্ট টিভিটিকে কোম্পানি দশ হাজার টাকার দামে পেশ করেছে। কোম্পানি এই টিভিটিকে লঞ্চ করে দাবি করেছে, যে এটি ভারতের সবচেয়ে সাশ্রয়ী টিভি। Infinix ভারতীয় স্মার্ট টিভি মার্কেটে গত বছর প্রবেশ করেছিল। কোম্পানি এখনও পর্যন্ত ভারতে দুটি স্মার্ট টিভি সিরিজ Infinix X1 এবং X3 স্মার্ট টিভি 32-ইঞ্চি থেকে 43-ইঞ্চির ফুল HD TV লঞ্চ করেছে।
লেটেস্ট Infinix 32-ইঞ্চির Y1 Smart TV স্মার্ট টিভিটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ বিক্রির জন্য উপলদ্ধ। লঞ্চ অফার হিসেবে কোম্পানি এই টিভির সাথে বহু ডিসকাউন্ট পেশ করেছে। এই টিভিটিকে ভারতে এখন প্রায় 8,000 টাকা দামে কেনা যেতে পারে। এই আর্টিকেলে এই টিভির সম্পর্কে ডিটেইলে জানানো হয়েছে।
Infinix 32-inch Y1 Smart TV-এর দাম এবং উপলদ্ধতা
Infinix 32-ইঞ্চির Y1 Smart TV স্মার্ট টিভিটিকে ভারতে 8,999 টাকায় পেশ করা হয়েছে। Infinix-এর এই স্মার্ট টিভিটি 18 জুলাই থেকে Flipkart-এ বিক্রির জন্য উপলদ্ধ হবে। এই টিভিটিকে ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে।
Infinix 32-inch Y1 Smart TV-এর অফার
লঞ্চ অফারের কথা বলা হলে SBI ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI ট্রাঙ্কজাকশনে 10% প্রায় 900 টাকার ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এর সাথে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড বায়ারদের 5% ডিসকাউন্ট দিচ্ছে।
Infinix 32-inch Y1-এর ফিচার এবং স্পেসিফিকেশন
Infinix 32-ইঞ্চির Y1 স্মার্ট টিভিতে 32-HD রেজ্যুলেশন (1366 x 768 pixels) ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 60Hz। এই ডিসপ্লেটির ব্রাইটনেস 250 nits। এর সাথে টিভিতে 20W-এর স্পিকার সেটআপ দেওয়া হয়েছে, এই সেটআপ Dolby অডিও সাপোর্ট করে। এর সাথে ডিজাইনের কথা বলা হলে Infinix TV-তে স্লিম বেজলস দেওয়া হয়েছে।
Infinix-এর এই টিভিতে কোয়াড কোর প্রসেসর, 512 MB RAM এবং 4GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই টিভিতে কিছু অ্যাপস প্রী ইনস্টলড করা থাকবে, এই অ্যাপের মধ্যে Prime Video, Zee5, YouTube, SonyLIV, Aaj Tak অ্যাপ গুলি উপস্থিত থাকবে। বহু অ্যাপস ইউজাররা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এই স্মার্ট টিভিটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে রান করে না, কিন্তু কোম্পানির কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে।
Infinix-এর এই টিভিতে তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, একটি অপটিক্যাল এবং LAN পোর্ট দেওয়া হয়েছে। এই টিভিতে মিরারকাস্ট এবং কাস্ট ফিচারও দেওয়া হয়েছে। এই টিভির রিমোটে YouTube, Browser, এবং Prime Video-এর জন্য শর্টকার্ট বোতাম দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











