এফসিসি সাইটে লিস্টেড হল Infinix Note 50 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

শীঘ্রই Infinix তাদের আপকামিং Infinix Note 50 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কারণ FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে শীঘ্রই ফোনটি আমেরিকাতে লঞ্চ করা হবে এবং এর ডিজাইন সম্পর্কেও তথ্য জানা গেছে। জানিয়ে রাখি অক্টোবর মাসে Infinix Note 50 সিরিজ মোট চারটি মডেল সহ অনলাইনে দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা Infinix Note 50 সিরিজের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: 30 হাজার টাকার রেঞ্জে ভারতের বাজারে উপস্থিত Infinix স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস

Infinix Note 50 এর এফসিসি লিস্টিং

  • আমরা ইন্ডোনেশিয়ার FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে Infinix Note 50 স্মার্টফোনটি স্পট করেছি। লিস্টিঙের মাধ্যমে Note 50 ফোনটি X6858 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে আলাদা আলাদা কালার অপশনে দুটি মডেল দেখা গেছে। নিচে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন দেখানো হয়েছে।
  • আগের Note 40 মডেলের মতো Infinix Note 50 ফোনটিতেও সমান এজ রয়েছে, তবে ক্যামেরা ডিজাইনের পরিবর্তন হয়েছে। আগের মডেলের চারকোণা ক্যামেরা মডিউলের পরিবর্তে octagonal মডিউল দেখা যাচ্ছে।
  • ফোনটির নীচের বাঁদিকে একটি LED ফ্ল্যাশ এবং Infinix লোগো সহ চারটি ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।
  • লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Infinix Note 50 ফোনের ডায়মেনশন 163.2mm x 74.4mm x 9mm হবে।
  • কানেক্টিভিটির জন্য ফোনে GSM 850/900/1900 মেগাহার্টস (2G), WCDMA ব্যান্ড 2/4/5 (3G), এবং LTE 4G ব্যান্ড 2/4/5/7/12/17/25/26/41/66, 2.4 GHz এবং 5 GHz ওয়াইফাই রয়েছে।
  • Infinix Note 50 ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। এই ক্ষেত্রে আপকামিং ফোনটি আগের Infinix Note 40 মডেলের মতো হবে। আগে GizmoChina এর মাধ্যমে GSMA ডেটাবেসে Infinix Note 50 ফোনটি লিস্টেড হয়েছিল।

এই লিস্টিঙের মাধ্যমে Infinix Note 50 সিরিজের নোট 50, নোট 50X, নোট 50 প্রো এবং নোট 50 প্রো+ 5G মোট চারটি মডেল যথাক্রমে: X6858, X6857, X6855 এবং X6856 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই চারটি মডেল নোট 40, নোট 40X, নোট 40 প্রো এবং নোট 40 প্রো+ ফোনগুলির সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 8GB RAM, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Infinix Hot 50 Pro, জেনে নিন স্পেসিফিকেশন

উপরোক্ত Infinix এর মডেলগুলি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। তাই Infinix Note 50 সিরিজও ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এই আপকামিং স্মার্টফোনগুলি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here