CES 2026 এর মঞ্চে Infinix অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছিল শীঘ্রই Infinix Note 60 সিরিজ লঞ্চ করা হবে। এই ফোনে স্যাটেলাইট কলিং এবং ম্যাসেজিঙের মতো অ্যাডভান্স ফিচার থাকবে বলেও জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। এবার এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Infinix Note 60 ফোনটি গুগল প্লে কনসোলে দেখা গেছে। এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Google Play Console লিস্টিং অনুযায়ী Infinix Note 60 ফোনটির মডেল নাম্বার X6879। এই ফোনে MediaTek MT6878 কোডনেম সহ প্রসেসর যোগ করা হতে পারে। এই প্রসেসরে 2.50GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর থাকবে বলে জানা গেছে।
লিস্টিঙে Infinix Note 60 ফোনে ব্যাবহৃত চিপসেটের নাম উল্লেখ করা হয়নি, তবে এই প্রসেসরের কোর আর্কিটেকচার দেখে এটি MediaTek Dimensity 7300 চিপসেট হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার এতে Dimensity 7360 চিপসেটও যোগ করা হতে পারে, কারণ উভয় প্রসেসরের আর্কিটেকচার একই রকম। গত বছর অর্থাৎ 2025 সালের তৃতীয় কোয়ার্টারে এই চিপসেট লঞ্চ করা হয়েছিল।
আপকামিং Infinix Note 60 ফোনে 1208 × 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনের পিক্সেল ডেনসিটি 520ppi হবে বলে জানা গেছে। এতে শার্প এবং ক্রিস্প ভিজুয়াল পাওয়া যেতে পারে।
এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির ডিজাইনের আভাসও পাওয়া গেছে। Infinix Note 60 ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট দেখা গেছে। ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন থাকবে। অপরদিকে বাঁদিকের প্যানেলে আলাদা একটি বাটন দেখা গেছে, এটি সম্ভবত অ্যাকশন বাটন হিসাবে ব্যাবহার করা যেতে পারে।
লিস্টিং থেকে জানা গেছে Infinix Note 60 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে 8GB RAM দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে FCC এবং ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও Infinix Note 60 ফোনটি দেখা গেছে। FCC লিস্টিং অনুযায়ী এই ফোনে 6,150mAh টিপিক্যাল ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 5,990mAh হবে বলে জানা গেছে। এই Li-ion পলিমার ব্যাটারির মডেল নাম্বার BL-60AX হবে। এই ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। FCC সার্টিফিকেশন সাইট অনুযায়ী এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী Infinix Note 60 ফোনটি একটি শক্তিশালী মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম, শক্তিশালী ব্যাটারি এবং আপগ্ৰেডেড ডিজাইন দেওয়া হতে পারে। খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।











