প্রকাশ্যে এল Infinix Note 60, Note 60 Pro এবং Note 60 Ultra স্মার্টফোনের স্টোরেজ অপশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

আবারও Infinix Note 60 সিরিজের নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ভারতের Carlcare India ওয়েবসাইটে Infinix Note 60, Note 60 Pro এবং Note 60 Ultra ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে TUV সার্টিফিকেশন সাইটে কোম্পানির Note 60 এবং Infinix Note 60 Pro ফোনদুটি দেখা গেছে। অন্যদিকে নাইজেরিয়াতে প্রো মডেলের প্রি-বুকিং শুরু হয়ে গেছে। অর্থাৎ শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Note 60 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

Carlcare ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Infinix Note 60 ফোনটি (X6879 মডেল নাম্বার) ভারতের বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এর মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন রয়েছে। অন্যদিকে Infinix Note 60 Pro (X6878 মডেল নাম্বার) ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখা গেছে।

লিস্টিঙে টপ-এন্ড মডেল Infinix Note 60 Ultra ফোনটি 12GB RAM সহ 256GB ও 512GB স্টোরেজ অপশনে স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং ফোনটি Note 60 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে। জানিয়ে রাখি Carlcare India ওয়েবসাইটে Note 60 সিরিজ লিস্টিঙের জন্য আভাস পাওয়া যাচ্ছে শীঘ্রই Infinix তাদের নতুন সিরিজ ভারতের বাজারে লঞ্চ করতে পারে।

TUV সার্টিফিকেশন সাইটের মাধ্যমে Infinix Note 60 এবং Infinix Note 60 Pro ফোনের ব্যাটারি সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। TUV লিস্টিঙের মাধ্যমে Infinix Note 60 ফোনটি 5990mAh এবং 6340mAh দুই ধরনের ব্যাটারি ক্যাপাসিটি সহ দেখা গেছে। অন্যদিকে Infinix Note 60 Pro ফোনটি 5850mAh এবং 6340mAh ব্যাটারি সহ লিস্টেড হয়েছে। এই সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনগুলির দুটি আলাদা ব্যাটারি ক্যাপাসিটি দেখে বোঝা যাচ্ছে, বাজার বা অঞ্চলের ওপর ভিত্তি আলাদা আলাদা ব্যাটারি সহ ফোনগুলি লঞ্চ করা হতে পারে।

এর আগে গুগল প্লে কনসোল এবং FCC সার্টিফিকেশন সাইটে Infinix Note 60 ফোনটি লিস্টেড হয়েছিল। গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 7300 বা Dimensity 7360 প্রসেসর এবং Android 16 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 1208 × 2644 পিক্সেল রেজোলিউশন এবং পিক্সেল ডেনসিটি 520ppi থাকবে বলেও জানা গিয়েছিল। অন্যদিকে FCC সার্টিফিকেশন সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 6,150mAh টিপিক্যাল ব্যাটারি দেওয়া হতে পারে, এর রেটেড ক্যাপাসিটি 5,990mAh হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 45W ফাস্ট ওয়ার্ড চার্জিং, NFC সাপোর্ট এবং অক্টাগন শেপে হরিজন্টালি প্লেসড রেয়ার ক্যামেরা মডিউল যোগ করা হতে পারে বলে জানানো হয়েছিল।

আগেই FCC সার্টিফিকেশন সাইটে Infinix Note 60 Pro ফোনটি দেখা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। FCC লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 5850mAh রেটেড ব্যাটারি দেওয়া হতে পারে, এর টিপিক্যাল ক্যাপাসিটি 6000mAh হবে বলে জানা গেছে। একইসঙ্গে এতে 12GB RAM + 256GB স্টোরেজ অপশন থাকতে পারে। Infinix Note 60 Pro ফোনটির ডিজাইন অনেকটা স্ট্যান্ডার্ড Note 60 ফোনের মতো হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে আপাকিং ফোনটির ডিজাইন এবং এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে। কারণ নাইজেরিয়াতে 28 জানুয়ারি থেকে Infinix Note 60 Pro ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে, এটি 8 ফেব্রুয়ারি পর্যন্ত জারি করা হয়েছে। এছাড়া প্রি-বুকিং পোস্টারে ফোনটি অরেঞ্জ কালার অপশনে দেখানো হয়েছে। এই পোস্টার ইমেজের মাধ্যমে ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলের ডানদিকে Glyph Matrix দেখা গেছে, এর মাধ্যমে সময় এবং তাপমাত্রা সম্পর্কিত নোটিফিকেশন দেখা যাবে। এছাড়া পোস্টারের মাধ্যমে 50MP প্রাইমারি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কেও জানানো হয়েছে।

যারা মিড-রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Infinix Note 60 সিরিজ একটি আকর্ষণীয় অপশন হতে পারে। লঞ্চের পর Note 60 সিরিজ Redmi Note 14, Realme Narzo 80 Pro এবং Samsung Galaxy A17 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা বড় ব্যাটারি, লেটেস্ট Android ভার্সন এবং ব্যালান্সড পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Infinix Note 60 সিরিজ একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here