ফেব্রুয়ারি মাসে ইনফিনিক্স তাদের ‘নোট’ সিরিজের পরিধি বিস্তার করে Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 144Hz AMOLED ডিসপ্লে এবং 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এবার ভারতের বাজারে এই স্মার্টফোনটি পেশ করতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী আগামী 17 এপ্রিল ভারতে Infinix Note 60 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে।
লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে Infinix Note 60 Pro ফোনটির লঞ্চ ডেট 17 এপ্রিল হতে পারে। আপকামিং ফোনটির টিজার প্রকাশ্যে এসেছে, এটি প্যাশনেটগীক্জ ওয়েবসাইট স্পট করেছে। এই টিজারের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে আসেনি, এখানে স্পষ্টভাবে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে উল্লেখ করা হয়নি, তবে রোলআউট স্ট্র্যাটেজির অধীনে এই ফোনটি উইনিং প্রাইজ হিসাবে দেওয়ার কথা জানানো হয়েছে। আগামী 17 এপ্রিল Infinix Note 60 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এই মাসে ভারতের বাজারে Infinix Note 60 Pro ফোনটি লঞ্চ করতে হবে বলে আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই কোম্পানি ফোনটির অফিসিয়ালি টিজ করতে পারে।
গ্লোবাল বাজারে Infinix Note 60 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই আগেই এই স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.8GHz থেকে 2.7GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno A810 জিপিইউ দেওয়া হয়েছে।
গ্লোবাল বাজারে Infinix Note 60 Pro ফোনটি 8GB এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে Extended RAM ফিচার রয়েছে, এতে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে Infinix Note 60 Pro ফোনটিতে 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে ফোনটিতে LPDDR5 RAM + UFS2.2 Storage রয়েছে। একই ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Infinix Note 60 Pro 5G ফোনে 1208 × 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2800Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Infinix Note 60 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.59 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ইনফিনিক্স ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 60 Pro 5G ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 30W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে Reverse charging ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে 7.5W ওয়্যার এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।












