লিক হল Infinix Note 60 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন, FCC প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ্যে এল তথ্য

Infinix তাদের CES 2026 ইভেন্টের মঞ্চ থেকে Infinix Note 60 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে লঞ্চের আগেই FCC সার্টিফিকেশন ডেটাবেসের মাধ্যমে Infinix Note 60 Pro ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের পাশাপাশি এর রেয়ার ডিজাইন সম্পর্কেও জানা গেছে। জানিয়ে রাখি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে Infinix Note 60 ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Note 60 Pro ফোনটির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

FCC সার্টিফিকেশন সাইটে Infinix Note 60 Pro ফোনটি X6878 মডেল নাম্বার সহ দেখা গেছে। এর FCC ID 2AIZN-X6878 রয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম জানা যায়নি, তবে এর আগে একই মডেল ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়েছিল। তাই এটি Infinix Note 60 Pro ফোন হবে বলে মনে করা হচ্ছে।

Infinix Note 60 Pro ফোনটির রেয়ার প্যানেল ভ্যানিলা মডেল Infinix Note 60 ফোনের মতো হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে অক্টাগোনাল শেপের হরাইজন্টালি প্লেস্ড ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ রয়েছে। এই ক্যামেরা মডিউলের ভেতরে NFC ফিচার দেখা গেছে। ফলে এতে NFC সাপোর্ট করবে বলে স্পষ্টভাবে জানা যাচ্ছে।

FCC ডকুমেন্টের সঙ্গে শেয়ার করা ইন্টারনাল ইমেজ অনুযায়ী, Infinix Note 60 Pro ফোনটিতে 5850mAh রেটেড ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এই ব্যাটারির টিপিক্যাল ক্যাপাসিটি 6000mAh হবে বলে জানানো হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, এটি একটি রিচার্জেবল Li-ion পলিমার ব্যাটারি হবে। এর ফলে আরও ভালো ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

FCC সার্টিফিকেশন সাইটের ইন্টারনাল ইমেজের মাধ্যমে ফোনটির চিপসেট সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটিতে SM7635-000-AC মার্কিং সহ প্রসেসর দেখা গেছে, এটি Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসরের কোডনেম। সম্প্রতি লিক হওয়া তথ্য আগের গীকবেঞ্চ লিস্টিঙের মতো। এই লিস্টিঙেও Infinix Note 60 Pro ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকবে বলে আভাস পাওয়া গিয়েছিল।

FCC সার্টিফিকেশন সাইট অনুযায়ী কানেক্টিভিটির জন্য আপকামিং ফোনটিতে Qualcomm WCN6750 চিপ দেওয়া হতে পারে, ফলে এতে 802.11ax Wi-Fi এবং Bluetooth 5.2 সাপোর্ট করবে। এই চিপটিতে WLAN, Bluetooth এবং Bluetooth Low Energy (BLE) এর জন্য ইন্টিগ্রেটেড সাপোর্ট পাওয়া যায়। একইসঙ্গে এটি 2.4GHz, 5GHz ও 6GHz ব্যান্ডে সিঙ্গল-ব্যান্ড Wi-Fi অপারেশন করতে সক্ষম।

FCC সার্টিফিকেশন সাইটের প্রকাশ্যে আসা ইমেজ থেকে জানা গেছে Infinix Note 60 Pro ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ কনফ্রিগ্রেশন সহ লঞ্চ করা হবে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি তাদের ফোনটি পারফরমেন্স ফোকাস্ড মিড রেঞ্জ সেগমেন্টে পেশ করা হতে পারে।

সম্প্রতি প্রকাশ্যে আসা সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে Infinix তাদের Note 60 সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করবে। এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here