ভারতের বাজারে লঞ্চ হল Infinix Note 60 Pro 5G স্মার্টফোন, রয়েছে স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন

আলাদা ধরনের ডিজাইনের স্মার্টফোন প্রেমীদের জন্য ভারতের বাজারে একটি নতুন স্মার্টফোন Infinix Note 60 Pro লঞ্চ করা হয়েছে। এই ইনফিনিক্স ফোনটি Active Matrix Display সহ পেশ করা হয়েছে, এটি ফোনের ব্যাক ক্যামেরা মডিউলের পাশেই রয়েছে। এই স্ক্রিনে আকর্ষণীয় অ্যানিমেশন চলে, নোটিফিকেশন দেখা যায় এবং গেম‌ও খেলা যায়। 288 LED লাইট রয়েছে, এটি Nothing Phone (4a) Pro স্মার্টফোনে Glyph Matrix ডিজাইনে উপস্থিত 137 মিনি এলইডি চেয়ে কিছুটা বেশি।

Infinix Note 60 Pro স্মার্টফোনটিতে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই 5জি স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের প্রোটেকশনের জন্য কর্নিং Gorilla Glass 7i লেয়ার দেওয়া হয়েছে।

ভারতের বাজারে কোম্পানির প্রথম Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটি Qualcomm প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.8গীগাহার্টস থেকে 2.7গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে হেভি গেমিং বা প্রসেসিঙের সময় ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 4758mm 3D IceCore VC ভেপার কুলিং সিস্টেম রয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno A810 GPU সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ বাজারে লঞ্চ করা হয়েছে। এতে Bypass charging ফিচার রয়েছে, ফলে হেভি পারফরমেন্সের সময় সরাসরি মাদারবোর্ডের থেকে কারেন্ট সাপ্লাই করে। এই ফিচারের জন্য ব্যাটারিতে খুব বেশি লোড পড়ে না এবং হিট কম হয়।

Infinix Note 60 Pro স্মার্টফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টে করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1% থেকে 100% চার্জ হতে মাত্র 50 মিনিট সময় লাগে। এই স্মার্টফোনটিতে 30W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনটি ব্যাবহার করে অন্যান্য ফোন, ইয়ারবাডস বা স্মার্টওয়াচের মতো ডিভাইস চার্জ করা যাবে। একইসঙ্গে Note 60 Pro 5G ফোনটিতে 7.5W ওয়্যার এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 60 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ ও f/1.59 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ইনফিনিক্সের এই নতুন 5G স্মার্টফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Infinix Note 60 Pro স্মার্টফোনটিতে 360° Aerospace Aluminum ফ্রেম দিয়ে তৈরি, ফলে ফোনটিতে যথেষ্ট মজবুতি পাওয়া যায়। এছাড়া স্মার্টফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখাড়র জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের সাইড ফ্রেমে একটি ডেডিকেটেড বাটন রয়েছে, এর মাধ্যমে সরাসরি Heart Rate এবং SpO₂ চেক করা যায়। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং IR Blaster যোগ করা হয়েছে।

Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড XOS 16 ইন্টারফেস সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3 জেনারেশন OS আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। ইউজারদের জন্য এতে Folax AI Voice Assistant এবং আরও বেশ কিছু AI ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য Infinix Note 60 Pro ফোনটিতে JBL স্পিকার দেওয়া হয়েছে।

ভারতের বাজারে Infinix Note 60 Pro ফোনটি Solar Orange, Mocha Brown এবং Deep Ocean Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে। 20 এপ্রিল থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে। এই স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 31,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা রাখা হয়েছে।

ব্যাঙ্কের অফার সহ ফোনটি কিনলে 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফার সহ Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটির প্রাথমিক দাম 28,999 টাকা হবে। SBI, ICICI, Yes Bank, BOB এবং IDFC কার্ডের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে। Infinix Note 60 Pro ফোনটিতে এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। কোম্পানির প্রাইমারি সেল হিসাবে ফোনটির সঙ্গে 3999 টাকার MagPower Speaker ফ্রি দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here