সার্টিফিকেশন সাইটের মাধ্যমে প্রকাশ্যে এল Infinix Note 60, 60 Pro, Note Edge ফোনের ডিটেইলস, শীঘ্রই হতে পারে লঞ্চ

টেক কোম্পানি Infinix এর নতুন Note সিরিজ সম্পর্কে সমালোচনা শুরু হয়ে গেছে। ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটে কোম্পানির Note 60 সিরিজের তিনটি ফোন লিস্টেড করা হয়েছে। এই ফোনগুলি Infinix Note 60, Infinix 60 Pro এবং Infinix Note Edge নামে পেশ করা হতে পারে। গত সপ্তাহে কোম্পানি জানিয়ে দিয়েছে 2026 সালে Infinix Note 60 Ultra ফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ এই সিরিজের অধীনে বেশ কিছু নতুন স্মার্টফোন বাজারে আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন লিস্টিং সম্পর্কে।

SDPPI ডেটাবেসে X6878, X6887 এবং X6878 মডেল নাম্বার দেখা গেছে। এই ফোঞগুলির নাম Infinix Note 60, Infinix Note Edge এবং Infinix Note 60 Pro বলে জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতে তাদের Note সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এইসব ফোনে সুন্দর ডিজাইন এবং ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ইতিমধ্যে গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে Infinix Note 60 Pro ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনটি কোম্পানির প্রথম Snapdragon চিপসেট সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। Note 60 Pro ফোনে Snapdragon 7s Gen 4 চিপসেট দিয়ে টেস্টিং করা হয়েছে বলে শোনা যাচ্ছে। গত আগস্ট মাসে Qualcomm তাদের এই প্রসেসর লঞ্চ করেছিল। আপাতত Redmi Note 15 Pro+ ফোনে এই চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও পেশ করা হবে।

লিস্টিং অনুযায়ী Infinix Note 60 Pro ফোনে 8GB RAM দেওয়া হবে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জ ইউজারদের জন্য পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে বিভিন্ন AI ফিচার এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যেতে পারে। তবে এখনও পর্যন্ত ফোনটির ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি সম্পর্কে কিছু জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফোনটি সম্পর্কে আরও জানা যাবে বলে আশা করা হচ্ছে।

যেসব গ্ৰাহকরা কম দামে ভালো পারফরমেন্স এবং সুন্দর ডিজাইনের স্মার্টফোন পছন্দ করেন মূলত তাদের জন্য Infinix Note 60 সিরিজের ফোনগুলি লঞ্চ করা হতে পারে। এই ফোনে Snapdragon 7s Gen 4 চিপ থাকলে Redmi Note 15 Pro+, Realme 15 Pro ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

যারা সস্তায় বড় ব্যাটারি এবং ভালো মোবাইল গেমিং এক্সপেরিয়েন্স চাইছেন তাঁরা Infinix Note 60 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। তবে এখনও পর্যন্ত অনেক তথ্যই প্রকাশ্যে আসা বাকি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here