শীঘ্রই Infinix তাদের নতুন Infinix Note 60 সিরিজ লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই সিরিজের টিজার জারি হয়ে গেছে। এই সিরিজের অধীনে Note 60 এবং Note 60 Pro ফোনগুলি Dimensity 7400 Ultimate এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ স্পট করা হয়েছিল। এবার গীকবেঞ্চে Infinix Note 60 Ultra ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নিচে Infinix Note 60 Ultra ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Geekbench প্ল্যাটফর্মে আপকামিং Infinix Note 60 Ultra ফোনটি X6877 মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্তং অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরে 3.25GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 3GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর এবং 2.10GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G720 MC7 GPU দেওয়া হয়েছে, ফলে হাই-এন্ড গেমিং এবং গ্রাফিক্স পারফরমেন্স উপভোগ করা যাবে।
Geekbench 6.5 এর সিঙ্গেল কোর টেস্টে 1609 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 6762 স্কোর পেয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। এই ফিচার দেখে মনে করা হচ্ছে আপকামিং ফোনটি যথেষ্ট শক্তিশালী হতে চলেছে।
আগেই Carlcare সার্ভিস ওয়েবসাইটের মাধ্যমে Infinix Note 60 Ultra ফোনের তথ্য প্রকাশ্যে এসেছিল। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। এতে 12GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ অপশন থাকবে। এর ফলে ইউজাররা বেশি স্টোরেজ অপশন সহ ফোন কিনতে পারবেন।
লিক অনুযায়ী Infinix Note 60 Ultra ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, এর ফলে স্মুথ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটি Infinix এর নতুন XOS 16 সহ কাজ করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 60 Ultra ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 100W ওয়ার্ড চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। বিশেষত্ব হল ফোনটিতে ট্রু-ওয়ে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করবে বলে শোনা গেছে।
কোম্পানি তাদের আপকামিং Infinix ফোনটি ইতালিয়ান ডিজাইনার ব্র্যান্ড Pininfarina পার্টনারশিপে তৈরি করা হয়েছে। অর্থাৎ Infinix Note 60 Ultra ফোনটি প্রিমিয়াম এবং ইউনিক ডিজাইন সহ লঞ্চ করা হবে। এই ফোনটি Realme GT 7, Redmi Note 15 এবং iQOO Neo 10 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আপাতত ফোনটি ঠিক কত টাকা দামে লঞ্চ করা হবে তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। এই ফোনের অফিসিয়াল দাম জানার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।










