3D curved AMOLED স্ক্রিন এবং 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Infinix Note Edge, জানুন দাম

আজ ইনফিনিক্স ভারতের বাজারে তাদের নতুন Infinix Note Edge স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এটি ভারতের বাজারে MediaTek Dimensity 7100 প্রসেসর সহ দ্বিতীয় স্মার্টফোন। গত সপ্তাহে একই প্রসেসর সহ Tecno Pova Curve 2 ফোনটি 27,999 টাকা দামে পেশ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Note Edge ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Infinix Note Edge স্মার্টফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0গীগাহার্টস থেকে 2.4গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন ইনফিনিক্স স্মার্টফোনটি 7,50,000+ Antutu score পেয়েছে। জানিয়ে রাখি ফোনটিতে 90fps gaming করা যাবে।

Infinix Note Edge 5G স্মার্টফোনটিতে 2644 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই 3D curved AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং সহ 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে টিইউবি ব্লু লাইট সার্টিফিকেশন পেয়েছে। অন্যদিকে এই ফোনের স্ক্রিনে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য নতুন ইনফিনিক্স নোট এজ স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Infinix Note Edge স্মার্টফোনের এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note Edge 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 27 মিনিটে 50% এবং 62 মিনিটে 100% চার্জ হতে সময় লাগে।

Infinix Note Edge ফোনটিতে বায়বাস চার্জিং টেকনোলোজি রয়েছে। এই টেকনোলজির দৌলতে ফোনে গেম খেলার সময় চার্জার কানেক্ট করলে ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার পৌঁছে যাবে। এর ফলে যেমন ব্যাটারির চাপ কমে, তেমনই ফোন হীট‌ও হয় না। জানিয়ে রাখি Infinix Note Edge ফোনটিতে 10W reverse চার্জিং টেকনোলোজি যোগ করা হয়েছে। অর্থাৎ ফোনটির সাহায্যে দ্বিতীয় ফোনটি চার্জ করা যাবে।

এই Infinix Note Edge ফোনটি LPDDR5X RAM সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে স্মুথ মাল্টিটাস্কিং এবং ল্যাগফ্রি পারফরমেন্স উপভোগ করা যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এতে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 16GB RAM (8GB+8GB) পারফরমেন্স পাওয়া যাবে। ভারতের বাজারে ফোনটি 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশন সহ সেল করা হবে।

Infinix Note Edge ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেসড XOS 16 সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP65 রেটিং সহ পেশ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC সহ IR Blaster ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে মিউজিক উপভোগ করার জন্য ইনফিনিক্স ফোনটিতে JBL স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।

Infinix Note Edge ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 23,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 25,999 টাকা রাখা হয়েছে। আগামী 25 ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে নতুন ইনফিনিক্স ফোনটি Silk Fibre (Green), Stellar Blue এবং Lunar Titanium কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here