লিক হল Infinix Note Edge স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে ফিচার

আবারও Infinix তাদের আপকামিং Infinix Note Edge ফোনের জন্য সমালোচনায় রয়েছে। ইন্ডোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এবার সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে টিপস্টার Paras Guglani প্রকাশ্যে আসা তথ্যগুলি শেয়ার করেছে। তাই শীঘ্রই Infinix তাদের নতুন Note Edge সিরিজ লঞ্চ করতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া ইমেজে Infinix Note Edge ফোনটি স্লিম বডি সহ গ্রিন কালার ফিনিশে দেখা গেছে। ফোনের রেয়ার প্যানেলের উপরের দিকে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা সেন্সর, একটি LED ফ্ল্যাশ এবং একটি অতিরিক্ত ফিল্টার লাইট রয়েছে। একইসঙ্গে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে এটি ব্র্যান্ডের একটি অন্যতম স্মার্টফোন হয়ে উঠবে।

টিপস্টারের বক্তব্য অনুযায়ী প্রসেসিঙের জন্য Infinix Note Edge ফোনটিতে MediaTek Dimensity 7100 5G প্রসেসর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত এই প্রসেসরটি অফিসিয়ালি লঞ্চ করা হয়নি, তবে লিক অনুযায়ী এটি 6nm ফেব্রিকেশনে তৈরি প্রসেসর হতে পারে। আসন্ন ফোনটি আউট-অফ-দ্যা-বক্স Android 16 সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে Infinix তাদের ফোনটি তিন বছরের Android আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ সহ লঞ্চ করতে পারে। এটি মিড প্রাইস রেঞ্জে একটি ভালো অপশন হবে।

Infinix Note Edge ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 3D কার্ভড AMOLED প্যানেল দেওয়া হতে পারে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি থাকবে, এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এখনও পর্যন্ত ফোনের চার্জিং স্পীড সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে Infinix Note Edge ফোনটি লঞ্চ করা হতে পারে। সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি Infinix এর নতুন সিরিজ হতে পারে। আগের SDPPI সার্টিফিকেশনে Note Edge ফোনের সঙ্গে Infinix Note 60 এবং Note 60 Pro ফোনগুলিও স্পট হয়েছিল। তাই কোম্পানি একইসঙ্গে সিরিজের বেশ কিছু মডেল লঞ্চ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

উপরোক্ত মডেলগুলির মধ্যে Infinix Note 60 Pro ফোনটি গীকবেঞ্চ সাইটে লিস্টেড হয়েছিল। এই ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 8GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম দেওয়া হবে বলে জানা গিয়েছিল।

যারা কম দামে অসাধারণ পারফরমেন্স এবং ডিজাইন সহ ফোন খুঁজছেন, কোম্পানি Infinix Note 60 সিরিজ এবং Infinix Note Edge ফোনের মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে চাইছেন। আপকামিং ফোনগুলি Realme 15 Pro এবং Motorola Edge 60 Fusion ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা কম দামে বড় ব্যাটারি এবং মোবাইল গেমিং উপভোগ করতে চাইছেন, তাদের জন্য Infinix Note 60 সিরিজ সহ Note Edge ফোনটি দুর্দান্ত অপশন হতে পারে। আপাতত আপকামিং সিরিজ সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আমারা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here