ইতিমধ্যে Infinix এর আগামী এন্ট্রি লেভেল স্মার্টফোন Smart 10 4G থাইল্যান্ডের NBTC এবং FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এইসব লিস্টিং দেখে আভাস পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। এবার লঞ্চের আগেই XpertPick এবং টিপস্টার সুধাংশু অম্ভোরের মাধ্যমে Infinix Smart 10 4G ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফোনটির রেন্ডার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Infinix Smart 10 4G ফোনের রেন্ডার (লিক)
- লিক রেন্ডার অনুযায়ী, Infinix Smart 10 4G ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে এবং ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ও LED ফ্ল্যাশ থাকবে।
- এই ফোনের বাঁদিকের প্যানেলে সিম স্লট এবং ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন যোগ করা হবে।
- একইভাবে ফোনের ওপরের ও নিচের প্যানেলে স্পীকার থাকবে। ফোনটির নিচের প্যানেলে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হবে।
Infinix Smart 10 4G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- রিপোর্ট অনুযায়ী, Infinix Smart 10 4G ফোনে HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.67-ইঞ্চির LCD প্যানেল থাকবে।
- প্রসেসিঙের জন্য এই ফোনটিতে Unisoc T615 প্রসেসর, 4GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
- পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।
- এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা সেটআপে 8MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
- এই ফোনটি Android Go অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এর সঙ্গে XOS 15.1.0 দেওয়া হতে পারে।
আপকামিং Smart 10 4G ফোনে Unisoc T7250 নামের চিপসেট দেওয়া হতে পারে। এটি আসলে Unisoc T615 প্রসেসরের রিব্র্যান্ডেড ভার্সন।









