Home খবর প্রকাশ্যে এল Infinix Smart 10 4G ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

প্রকাশ্যে এল Infinix Smart 10 4G ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

ইতিমধ্যে Infinix এর আগামী এন্ট্রি লেভেল স্মার্টফোন Smart 10 4G থাইল্যান্ডের NBTC এবং FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এইসব লিস্টিং দেখে আভাস পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। এবার লঞ্চের আগেই XpertPick এবং টিপস্টার সুধাংশু অম্ভোরের মাধ্যমে Infinix Smart 10 4G ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফোনটির রেন্ডার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Infinix Smart 10 4G ফোনের রেন্ডার (লিক)

Infinix Smart 10 4G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং Smart 10 4G ফোনে Unisoc T7250 নামের চিপসেট দেওয়া হতে পারে। এটি আসলে Unisoc T615 প্রসেসরের রিব্র্যান্ডেড ভার্সন।