গতকাল থেকে Infinix Smart 20 স্মার্টফোনের ভারতীয় সেল শুরু হয়েছে। গত 8 জুন কোম্পানি তাদের বাজেট রেঞ্জে 4G স্মার্টফোন লঞ্চ করেছিল।এবার Flipkart এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হচ্ছে। এই ফোনটি কম দামের বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং AI ফিচার সহ লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেলে ইউজারদের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Smart 20 স্মার্টফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Infinix Smart 20 ফোনের দাম এবং ফিচার
ভারতের বাজারে Infinix Smart 20 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 12,499 টাকা। একইভাবে ফোনটির 4GB RAM + 128GB Storage সহ টপ মডেল 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Shadow Black, Polaris Titanium, Sunlike Orange এবং Cloudline Blue কালার অপশনে সেল করা হবে।
Infinix Smart 20 ফোনটি একাধিক ব্যাঙ্ক অফার সহ সেল করা হচ্ছে। একইসঙ্গে Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে 1,100 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে HDFC এবং SBI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 500 টাকার ডিসকাউন্ট দেওয়া হতে পারে। এছাড়া ফোনটি কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করা হলে 11,400 টাকা বোনাস পাওয়া যাবে। এর পাশাপাশি ইএমআই করালে প্রতি মাসে নূন্যতম খরচ পড়বে মাত্র 588 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই অফার পাওয়া যাবে।
Infinix Smart 20 ফোনের স্পেসিফিকেশন
Infinix Smart 20 ফোনে 1576 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিঙের এই ফোনে 2.0GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G81 Ultimate চিপসেট দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G52 GPU যোগ করা হয়েছে। Infinix Smart 20 ফোনটি Android 16 বেস্ড XOS16 অপারেটিং সিস্টেমে কাজ করে। Memory Fusion টেকনোলজির দৌলতে এই ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Infinix Smart 20 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5200mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 933 ঘন্টা অর্থাৎ প্রায় 38 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
Infinix Smart 20 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনে ড্রপ রেজিস্টেন্স বডি দেওয়া হয়েছে এবং কোম্পানি জানিয়েছে ফোনটি 1.5 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও Smart Noise Cancellation ফিচারের দৌলতে কোলাহলযুক্ত স্থানেও পরিস্কার কল করা যাবে।
এই ফোনে Ultra Link টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে 1 কিলোমিটার পর্যন্ত অফলাইন কমিউনিকেশন করা যাবে। Infinix Smart 20 ফোনের সাইড প্যানেলে ডেডিকেটেড AI বাটন রয়েছে, যা একবার প্রেস করেই বিভিন্ন এআই ফিচার অ্যাক্সেস করা যায়। এছাড়াও এই ফোনটির Infrared সেন্সরের মাধ্যমে ফোনটি টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে।
যারা বাজেট রেঞ্জে বড় ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং নতুন AI ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Infinix Smart 20 ফোনটি ভালো বিকল্প হতে পারে। তবে যারা 5G স্মার্টফোন কিনতে চান তাঁরা Motorola, Realme ও Tecno ব্র্যান্ডের অন্যান্য সস্তা ডিভাইস দেখতে পারেন।
