Infinix অফিসিয়ালি তাদের Smart 20 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কিছু দিন আগেই এই ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল এবং এবার গ্লোবাল মার্কেটে ফোনটি পেশ করে দেওয়া হয়েছে। ফিলিপিন্সে অনলাইন শপিং সাইটের মাধ্যমে 7 হাজার টাকা দামের Infinix Smart 20 ফোনটির সেল শুরু করে দেওয়া হয়েছে। এই নতুন লো বাজেট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix Smart 20 4G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং ফিলিপিন্সে এই স্মার্টফোন 64GB এবং 128GB স্টোরেজ সহ সেল করা হচ্ছে। ফোনটির 64GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে PHP 4,499 অর্থাৎ প্রায় 7,030 টাকা। একইভাবে এই ফোনটির 128GB স্টোরেজ মডেল PHP 5,830 অর্থাৎ প্রায় 9,100 টাকা দামে পেশ করা হয়েছে।
গ্লোবাল মার্কেটে এই লো বাজেট ফোনটি Sunlike Orange, Cloudline Blue, Polaris Titanium এবং Shadow Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্লিম ফোনের থিকনেস মাত্র 7.7mm। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 1.5m ড্রপ রেজিস্টেন্স বডি সহ তৈরি করা হয়েছে, যার ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে।
Infinix Smart 20 ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Helio G81 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
এই ফোনে 4GB Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM মিলিয়ে মোট 8GB RAM (4GB + 4GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। Infinix Smart 20 ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 20 4G ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফুল চার্জের পর নরমাল ইউজে গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এখনও পর্যন্ত ফোনটির সেন্সর ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে এতে 13MP প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি AI লেন্স রয়েছে বলে আশা করা হচ্ছে।
Infinix Smart 20 4G ফোনে UltraLink Free Offline ফিচার রয়েছে, ফলে নেটওয়ার্ক সিগন্যালের অনুপস্থিতিতেও 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে কল করা যাবে। ক্লিয়ার কলিং কোয়ালিটির জন্য এতে Pure Voice Calls এবং Voiceprint Noise Cancellation ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে NFC সাপোর্ট রয়েছে।
