Home খবর [Exclusive] প্রকাশ্যে এল Infinix Smart 9 HD স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, দেখা গেল লাইভ ইমেজ

[Exclusive] প্রকাশ্যে এল Infinix Smart 9 HD স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, দেখা গেল লাইভ ইমেজ

শীঘ্রই ইনফিনিক্স তাদের Infinix Smart 9 HD ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারি মিড সপ্তাহে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী 28 জানুয়ারি ভারতে Smart 9 HD ফোনটি লঞ্চ করা হবে। এছাড়াও টিপস্টার সুধাংশুর মাধ্যমে ফোনটির দুটি কালার অপশনে লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে।

Infinix Smart 9 HD এর ভারতীয় লঞ্চ ডেট এবং কালার

Infinix Smart 9 HD স্মার্টফোনটি সেগমেন্টের সবচেয়ে টেকসই ফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে ফ্ল্যাগশিপ লেবেলের ডিউরেবিলিটি টেস্ট করা হয়েছে, এতে ফোনটি 1.5 উঁচু থেকে ছয় সাইড ড্রপ টেস্ট এবং 2,50,000+ ড্রপ টেস্ট রয়েছে। এই ফোনটিতে মাল্টি লেয়ার গ্লাস ব্যাক ডিজাইন রয়েছে, যা কালার ম্যাচ ফ্রেম সহ পেশ করা হবে। ফোনটিতে ডুয়েল স্পিকার এবং DTS অডিও প্রসেসিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। যদিও ফোনটি Infinix Smart 8 HD ফোনের আপগ্রেডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে। আগের মডেল 6,999 টাকা দামে 6.6 ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে, Unisoc T606 SoC, এবং 5000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল।