কম দামে শক্তিশালী স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় টেক কোম্পানি ইনফিনিক্স গ্লোবাল বাজারে তাদের Infinix Smart 9 স্মার্টফোন পেশ করেছে। এই কম দামে স্মার্টফোনটি প্রথমে মালয়েশিয়াতে লঞ্চ করা হয়েছে এবং পরে অন্যান্য বাজারে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সস্তা Infinix Smart 9 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Infinix Smart 9 এর দাম
Infinix Smart 9 স্মার্টফোনটি মালয়েশিয়ার মার্কেটে 299 মালয়েশিয়াই রিঙ্গিত অর্থাৎ প্রায় 6,200 টাকা হবে। এটি Infinix Smart 9 স্মার্টফোনের 3GB RAM এবং 64GB Storage ভেরিয়েন্টের দাম। মালয়েশিয়ার বাজারে ফোনটি Black, Mint Green, Gold এবং Silver কালার অপশনে কেনা যাবে। ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোনটি কবে ভারতীয় বাজারে লঞ্চ করবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Infinix Smart 9 এর স্পেসিফিকেশন
- 6.7″ HD+ 120Hz LCD Screen
- MediaTek Helio G81
- 4GB RAM + 128GB Storage
- 13MP Back Camera
- 8MP Front Camera
- 10W 5,000mAh Battery
ডিসপ্লে: Infinix Smart 9 স্মার্টফোনটিতে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইলে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এতে স্ক্রিন-টু-বডি রেশিও 90.2% সহ 120হার্টস রিফ্রেশ রেট, 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 500নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Infinix Smart 9 স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি81 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এতে 8-কোর সিপিইউতে 2.0গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত 2 Cortex-A75 কোর এবং 1.7গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত 6 Cortex-A55 কোর দেওয়া হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে ARM Mali-G52 MC2 GPU যোগ করা হয়েছে।
স্টোরেজ: মালয়েশিয়ার বাজারে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Infinix Smart 9 ফোনটিতে 3GB এবং 4GB RAM সহ LPDDR4X RAM সাপোর্ট করে। এই দুটি মডেলেই ভার্চুয়াল RAM ফিচার রয়েছে। এর 3GB ভেরিয়েন্টে 3GB এবং 4GB ভেরিয়েন্টে 4GB ভার্চুয়াল RAM ফিচারের সহযোগিতায় 6GB এবং 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই দুটি ভেরিয়েন্টে 64GB এবং 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই দুটি মডেলেই 2TB মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Smart 9 ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.85 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 9 ফোনটিতে ইউএসবি টাইপ পোর্ট সহ 10 ওয়াট চার্জিং 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 9.8 ঘন্টা পর্যন্ত গেমিং টাইম এবং 34 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
অন্যান্য: Infinix Smart 9 স্মার্টফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক সহ FM রেডিও রয়েছে। এতে ডুয়েল স্পিকার এবং 300% ভলিউম প্লাস ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 সার্টিফিকেশন সহ OTG সাপোর্ট এবং USB Pen Drive, কীবোর্ড, মাউস, এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
ওএস: ইনফিনিক্স ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশন সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে Android Go থাকার জন্য গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে। বিশেষত্ব হল এই অ্যাপ ফোনে কম স্টোরেজ নেবে এবং ব্যাবহার করার সময়ে ব্যাটারি ও ইন্টারনেট কম খরচা হবে। এই Android Go অপারেটিং সিস্টেম হালকা প্রসেসর এবং কম RAM সহ সহজেই কাজ করতে পারে।
