ইনফিনিক্স গত আগস্ট মাসে আন্তর্জাতিক মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে নতুন Infinix Zero 8 লঞ্চ করেছিল। ইন্দোনেশিয়াতে ফোনটি 64 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও 8 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়। মিড বাজেটে জিরো 8 লঞ্চের পর এবার কোম্পানি এই ফোনটির একটি ছোট ভার্সন Infinix Zero 8i নামে লঞ্চ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন্যান্য মার্কেটে সেল করা হবে।
Infinix Zero 8i
কোম্পানি তাদের নতুন Infinix Zero 8i ফোনটি ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনে 6.85 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 90 হার্টস রিফ্রেসরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে দুটি পাঞ্চ হোলের মধ্যে ফোনের সেলফি ক্যামেরা অবস্থিত।
Infinix Zero 8i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে যা এক্সওএস 7 এ কাজ করে। ফোনটি 12 ন্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করে। এই একই চিপসেট Realne 6 ও Redmi Note 8 Pro ফোনদুটিতে দেখা গেছে। গেমিং স্মুথ করার জন্য এবং হিটিং প্রবলেম থেকে দূরে রাখার জন্য Infinix Zero 8i তে মাল্টি ডায়মেনশনাল লিকুইড কুল টেকনোলজি যোগ করা হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি76 জিপিইউ আছে।
আরও পড়ুন: 13MP ট্রিপল ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO A15, জেনে নিন কবে লঞ্চ
ফোটোগ্ৰাফির জন্য Infinix Zero 8i এর ব্যাক প্যানেলে ডায়মন্ড শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশসহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি এআই লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য Infinix Zero 8i তে ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা আছে। এই সেটআপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
Infinix Zero 8i একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী আছে। পাকিস্তানে Infinix Zero 8i ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে PKR 34,999 অর্থাৎ ভারতীয় টাকায় 15,500 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











