কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনায় নিয়োগ করার জন্য নতুন স্কিম ‘অগ্নিপথ’ চালু করার প্রতিবাদে বহু জায়গায় হিংসাত্মক আন্দোলন হয়েছে। এই হিংসাত্মক আন্দোলনে বিহারের প্রায় 13টি জেলায় 17 জুন থেকে 20 জুন পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন ওই রাজ্যের গৃহ মন্ত্রী। এই আদেশের কারনে বহু ইউজারদের চার দিন বিনা ইন্টারনেটে থাকতে হয়েছে। এখন এয়ারটেল এই চার দিন ইন্টারনেট ব্যানের জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত। বিহারের আরা জেলার বাসিন্দা আনন্দ প্রকাশের অভিযোগের পরে এয়ারটেল এই পদক্ষেপ নিয়েছে।
আনন্দ প্রকাশ এই চারদিন আন্দোলনের কারনে ব্যান থাকা ইন্টারনেট এবং ভ্যালিডিটি বাড়ানোর জন্য রাষ্ট্রীয় উপভোক্তা ফোরামে অভিযোগ নথিভুক্ত করেছে। অভিযোগ করার পরে এয়ারটেল এই যুবককে চার দিনের ভ্যালিডিটি এবং ডেটা বাড়িয়ে দেওয়ার অফার দিয়েছে। কিন্তু তিনি বলেছেন, যে এটি শুধুমাত্র তার একার সমস্যা নয়, বরং সমস্ত মোবাইল ইউজারদের ডেটা এবং ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া উচিত কোম্পানি গুলির।
ডেটা এবং ভ্যালিডিটির ক্ষতি
দৈনিক জাগরণের খবর অনুযায়ী, আনন্দ প্রকাশকে এয়ারটেলের পক্ষ থেকে ডেটা এবং ভ্যালিডিটির ক্ষতিপূরণ মেন ব্যালেন্সের মাধ্যমে পূরন করার কথা জানানো হয়েছে। এটি শোনার পর আনন্দ প্রকাশ জানিয়েছেন, যে তার মেন ব্যালেন্স না ডেটা এবং ভ্যালিডিটির ক্ষতি হয়েছে। এর জন্য ক্ষতিপূরণ ডেটা এবং ভ্যালিডিটির করতে হবে। এরপরে উপভোক্তা ফোরামের মাধ্যমে জানা গেছে, যে এয়ারটেল ডেটা এবং ভ্যালিডিটির ক্ষতিপূরণ করার জন্য রাজি হয়ে গেছে।
সবার ক্ষতির ক্ষতিপূরণ করতে হবে
আনন্দ প্রকাশ জানিয়েছেন, যে এয়ারটেল শুধুমাত্র তার ডেটা এবং ভ্যালিডিটির ক্ষতিপূরণ করতে রাজি হয়েছে। কিন্তু এই বিক্ষোভের কারনে তার প্রদেশের লক্ষাধিক ইউজারদের ক্ষতি হয়েছে, সেই তালিকায় তার বন্ধু এবং আত্মীয়রাও আছে। এমতাবস্থায় এটি শুধুমাত্র তার একার লড়াই নয়। উপভোক্তা ফোরাম জানিয়েছে, যে আনন্দ প্রকাশ যদি কোম্পানির সিদ্ধান্তে সন্তুষ্ট না হয় তাহলে তিনি আবারও অভিযোগ করতে পারে। এর পরে ফোরাম স্বয়ং এই মামলার সিদ্ধান্ত নেবে। আনন্দ প্রকাশ বলেছেন, যে ইন্টারনেট বন্ধ থাকার কারনে প্রদেশের লক্ষাধিক ইউজারদের ক্ষতি হয়েছে। তিনি এই ঘটনার অভিযোগ জেলা উপভোক্তা ফোরামে করবে।










