4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 8 এমপি ক‍্যামেরাসহ লঞ্চ হল ইনটেক্সের দুর্দান্ত স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা

গত সপ্তাহে টেক কোম্পানি ইনটেক্স ভারতে ইনফাই 3 ও ইনফাই 33 নামে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি ফোনেই বেজল লেস ডিজাইনের সঙ্গে ফুল ভিউ ডিসপ্লে সাপোর্ট করে। গতকাল আবার ভারতীয় বাজারে ইনটেক্স তাদের স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে ইন্ডি 5 লঞ্চ করা হয়েছে যা মাত্র 4,999 টাকার বিনিময়ে ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে কেনা যাবে।

ইনটেক্স ইন্ডি 5 ফোনটি 1280 × 720 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা 5 ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড নোগাটসহ 1.25 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক এমটি6737 চিপসেটে রান ক‍রে।

কোম্পানি এই ফোনে 2 জিবি র‍্যাম যোগ করেছে। এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলেই 8 মেগাপিক্সেল করে রেয়ার ও ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং উন্নত কোয়ালিটির ফোটোর জন্য দুটি ক‍্যামেরা সেট‌আপ‌ই এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত।

ইনটেক্স ইন্ডি 5 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে ওটিজি সাপোর্ট করে। ফোনটি 22টি ভারতীয় ভাষা বুঝতে সক্ষম এবং এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে মাত্র 4,999 টাকার বিনিময়ে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here