12,750 টাকা কম দামে পাওয়া যাচ্ছে iPhone 15! জেনে নিন অফার ডিটেইলস

যারা iPhone 15 ফোনটি ডিসকাউন্ট সহ অনেকটাই কম দামে কেনার কথা ভাবছেন, শপিং সাইট আমাজনে তাদের জন্য দারুণ অফার জারি করা হয়েছে। এই ফোনের লঞ্চ প্রাইসের তুলনায় 11,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অন্যদিকে ব্যাঙ্ক অফার সহ আইফোনটি 12,750 টাকা কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 128GB স্টোরেজ সহ iPhone 15 ফোনের অফার ডিটেইলস।

iPhone 15 এর অফার

ভারতে iPhone 15 ফোনের 128GB ভেরিয়েন্ট 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শপিং সাইট আমাজনে অ্যাপেল ফোনটি 58,999 টাকা দামে সেল করা হচ্ছে। কোনো ধরনের কুপন বা ক্রেডিট কার্ড ছাড়াই সমস্ত ইউজাররাই এই ফোনটি এই দামে কিনতে পারবেন। অর্থাৎ ফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় 11 হাজার টাকা কম দামে কেনা যাবে।

HDFC Bank ইউজাররা অতিরিক্ত বেনিফিট পেয়ে যাবেন। এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে iPhone 15 ফোনটি কিনলে অতিরিক্ত 1,750 টাকার ছাড় উপভোগ করতে পারবেন। অন্যদিকে ডেভিট কার্ডের মাধ্যমে 1,250 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ মোট আইফোন 15 ফোনটিতে 12,750 ডিসকাউন্ট পাওয়া যাবে এবং ইফেক্টিভ সেলিং প্রাইস 57,249 টাকা হবে। এছাড়াও ব্যাঙ্ক অফারের অধীনে নো-কোস্ট ইএমআই সহ iPhone কেনা যাবে।

iPhone 15 ফোনের অফার ডিটেইলস জানার জন্য এবং ফোনটি ডিসকাউন্ট সহ কেনার জন্য এখানে ক্লিক করুন

iPhone 15 এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • 6.1″ XDR OLED Display
  • Apple A16 Bionic
  • 48MP + 12MP Rear Camera
  • 12MP Front Camera
  • 27W 3,349mAh Battery

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iPhone 15 স্মার্টফোনের ডুয়েল ক্যামেরা সেটআপের ব্যাক প্যানেলে এফ/1.6 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 120˚ এফওভি সহ 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে এফ/1.9 অ্যাপারর্চারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

ডিসপ্লে

iPhone 15 স্মার্টফোন 19.5:9 আস্পেক্ট রেশিওতে তৈরি 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডায়নেমিক আইল্যান্ড ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। এই স্ক্রিন ওএলইডি প্ল্যানেল দিয়ে তৈরি 60হার্টস রিফ্রেশ রেট, 2,000নিটস ব্রাইটনেস, ডলবি ভিশন এইচডিআর10 সাপোর্ট করে। প্রোটেকশনের জন্য ফোনটিতে Ceramic Shield glass লেয়ার দেওয়া হয়েছে।

প্রসেসর

iPhone 15 ফোনে অ্যাপেলের আইওএস 17 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছিল। এতে iOS 18 আপগ্রেডও দেওয়া হয়েছে। iPhone 15 স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.46গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত A16 বায়োনিক চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল।

স্টোরেজ

iPhone 15 সিরিজ তিনটি স্টোরেজ অপশনে সেল করা হচ্ছে। এতে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশন রয়েছে।

ব্যাটারি

iPhone 15 স্মার্টফোনে 27W ওয়্যার ফাস্ট চার্জিং এবং 18W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 3,349mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here