OnePlus তাদের আপকামিং OnePlus N6 Lite ফোনের ভারতীয় লঞ্চ টিজ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Amazon India এর মাধ্যমে ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। তাই শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম, স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে টিজার ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus N6 Lite ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লাইভ হল OnePlus N6 Lite ফোনের মাইক্রোসাইট
Amazon India সাইটে লাইভ হওয়া মাইক্রোসাইটের মাধ্যমে OnePlus N6 Lite ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানা গেছে। তবে এখনও পর্যন্ত এই পেজের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন বা অন্যান্য ফিচার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
কোম্পানির টিজারে এখনও পর্যন্ত শুধুমাত্র “Powerfully big” ট্যাগলাইন ব্যাবহার করা হয়েছে এবং “Coming Soon” লেখা রয়েছে। আগামী দিনে OnePlus এর পক্ষ থেকে ফোনের ফিচার এবং লঞ্চ ডেট সম্পর্কে টিজার জারি করা হবে বলে মনে করা হচ্ছে।
OnePlus N6 Lite ফোনের ডিজাইন
টিজার ইমেজের মাধ্যমে OnePlus N6 Lite ফোনের ফ্রন্ট ডিজাইন দেখানো হয়েছে। ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে এবং সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটির ফ্রেম গ্রিন কালার অপশনে দেখা গেছে। আপাতত ফোনের রেয়ার প্যানেল এবং ক্যামেরা মডিউল সম্পর্কে জানানো হয়নি।
সেপ্টেম্বর মাসের শেষে হতে পারে লঞ্চ
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus N6 Lite ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। সম্প্রতি টিপস্টার Abhishek Yadav জানিয়েছিলেন 2026 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভারতে ফোনটি লঞ্চ করা হতে পারে। এবার Amazon India এর মাধ্যমে মাইক্রোসাইট লাইভ হওয়ার পর প্রকাশ্যে আসা লঞ্চ টাইমলাইন সঠিক হবে বলে মনে করা হচ্ছে। তবে যতদিন পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে না, এটি শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা উচিৎ। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফোনটি পেশ করা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus N6 Lite ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হতে পারে। ফোনের প্রসেসর, স্টোরেজ, ক্যামেরা, ব্যাটারি এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও জানা যায়নি। পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে Amazon মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হতে পারে।
জানিয়ে রাখি OnePlus N6 Lite ফোনটি কোম্পানির N-Series সিরিজের ভারতে আসন্ন তৃতীয় মডেল হবে। এর আগে ভারতের বাজারে এই সিরিজের অধীনে OnePlus N6 5G এবং OnePlus N6x 5G ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। যারা আগামী কয়েকদিনের মধ্যে সস্তা স্মার্টফোন কেনা কথা ভাবছেন, তারা আপকামিং N6 Lite ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। কারণ 15 বা 20 হাজার টাকার চেয়ে কম দামে ফোনটি একটি ভালো অপশন হতে পারে।










