এই বছর অ্যাপেল তাদের শক্তিশালী প্রিমিয়াম 16 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করেছে। জানিয়ে রাখি iPhone 16 সিরিজ 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যা বর্তমানে 14,500 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটি প্রাইস কাট এবং ব্যাঙ্ক অফার অর্থাৎ এখনও পর্যন্ত সবচেয়ে কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 16 সিরিজের অফার, দাম, স্পেসিফিকেশন এবং সেলিং প্ল্যাটফর্ম ডিটেইলস সম্পর্কে।
iPhone 16 এর অফার এবং দাম
- বর্তমানে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ iPhone 16 সিরিজের ভ্যানিলা মডেল থেকে টপ মডেল পর্যন্ত 14,500 টাকা ছাড় সহ সেল করা হচ্ছে।
- iPhone 16 সিরিজের ভ্যানিলা 128GB মডেল 13,000 টাকা ডিসকাউন্ট সহ 66,900 টাকা দামে সেল করা হচ্ছে।
- ফোনের 256GB মডেল 76,400 টাকা এবং টপ 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 14,500 টাকা ডিসকাউন্ট সহ 95,400 টাকা দামে সেল করা হচ্ছে।
- iPhone 16 সিরিজ 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে 256GB এবং 512GB স্টোরেজ অপশন 89,900 টাকা এবং 1,09,900 টাকা দামে পেশ করা হয়েছিল।
- জানিয়ে রাখি বর্তমানে আইসিসি, এসবিআই, কোটাক এবং এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 4,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। iPhone 16 ফোনটি 24 মাসের সহজ কিস্তিতে কেনা যাবে।
কোথা থেকে কিনবেন iPhone 16 ফোনটি?
বিখ্যাত রিটেইলার Vijay Sales এর পক্ষ থেকে অ্যাপেল ডেজ সেল আয়োজন করা হয়েছে এবং এই সেলে লেটেস্ট iPhone 16 ফোনটিতেও দারুণ ছাড় পাওয়া যাচ্ছে। এদের শপিং প্ল্যাটফর্মের মাধ্যমে এইসব অফার সহ ফোনটি কেনা যাবে।
iPhone 16 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iPhone 16 ফোনে Dynamic Island ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Super Retina স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি। iPhone 16 ফোনে 6.1-ইঞ্চির স্ক্রিনে 2000nits ব্রাইটনেস, HDR10 এবং Dolby Vision সাপোর্ট করে।
- প্রসেসর: iPhone 16 ফোনটি অ্যাপেলের লেটেস্ট অপারেটিং সিস্টেম iOS 18 সহ বাজারে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Apple A18 Bionic চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ: iPhone 16 ফোন তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে বেস ভেরিয়েন্টে 128GB এবং টপ মডেলে 512GB স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iPhone 16 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ট্রু টোন ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 48MP মেইন সেন্সর এবং 12MP 2x টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি, ভিডিও কল ও রীল তৈরির জন্য iPhone 16 ফোনে 12MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।
- ব্যাটারি: iPhone 16 ফোনে 3,561mAh ব্যাটারি রয়েছে। iPhone 16 ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। এই ফোনে 25W MagSafe wireless charging এবং 15W Qi wireless charging সাপোর্ট করে।











