গত বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেলের পক্ষ থেকে তাদের iPhone 17 সিরিজ লঞ্চ করা হয়েছিল। কোম্পানি সেই সময় iPhone 17, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ফোনগুলির সঙ্গে সবচেয়ে পাতলা অ্যাপেল মোবাইল iPhone Air পেশ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের পরিধি আরও বাড়িয়ে একটি সস্তা আইফোন লঞ্চ করতে চলেছে। আগামী 19 ফেব্রুয়ারি iPhone 17e ফোনটি পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে।
জার্মান ওয়েবসাইটের মাধ্যমে iPhone 17e ফোনের লঞ্চ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। রিপোর্টে বলা হয়েছে আগামী 19 ফেব্রুয়ারি নতুন Apple স্মার্টফোন লঞ্চ করা হবে। ওয়েবসাইট অনুযায়ী এই দিন কোম্পানির পক্ষ থেকে কোনো বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে না, বরং সরাসরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে iPhone 17e ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। মজার বিষয় হল গত বছর 19 ফেব্রুয়ারি, 2025 তারিখেই iPhone 16e ফোনটি পেশ করা হয়েছিল।
Apple iPhone 17e ফোনটি এই সিরিজের সবচেয়ে সস্তা আইফোন হিসাবে পেশ করা হবে। iPhone 17e ফোনটির দাম প্রায় 60 হাজার টাকা থেকে শুরু হতে পারে। মনে করিয়ে দিই iPhone 16e ফোনের 128GB মডেল 59,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 256GB মডেলের দাম 69,900 টাকা এবং 512GB ভেরিয়েন্টের দাম 89,900 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ iPhone 17e ফোনটির দাম iPhone 16e ফোনের চেয়ে খুব বেশি হবে না।
আপকামিং iPhone 17e ফোনে Apple A19 প্রসেসর দেওয়া হতে পারে। iPhone 17 ফোনেও এই একই চিপসেট যোগ করা হয়েছিল। অর্থাৎ এই আপকামিং সস্তা আইফোনেও প্রিমিয়াম মডেলের মতোই পারফরমেন্স পাওয়া যাবে। A19 চিপসেট 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 16-core Neural Engine রয়েছে। এটি আইফোন 16ই ফোনের তুলনায় 10% ভালো পারফর্ম করতে সক্ষম। এই চিপসেটের দৌলতে iPhone 17e ফোনে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে।
আইফোনের মতো প্রশংসনীয় ফটোগ্রাফি এই ফোনেও পাওয়া যাবে। লিক অনুযায়ী iPhone 17e ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হবে এবং এতে 48MP সেন্সর ব্যাবহার করা হতে পারে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে 18MP Center Stage Selfie ক্যামেরা থাকতে পারে। iPhone 17e ফোনে 25W MagSafe ফিচার সাপোর্ট থাকতে পারে। এই আপকামিং আইফোনে Dynamic Island ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে।
ভারতের বাজারে বর্তমান আইফোন 17 সিরিজের iPhone 17 ফোনের প্রাথমিক দাম 82,900 টাকা। iPhone Air ফোনের দাম শুরু হয় 1,19,900 টাকা থেকে। একইভাবে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max ফোনের প্রাথমিক দাম যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা। তবে বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনগুলি আলাদা আলাদা দামে সেল করা হচ্ছে।











