এই মাসে Apple তাদের ’17 সিরিজ’ এর সবচেয়ে অ্যাফোডেবল iPhone 17e ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া iPhone 17, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max সিরিজের চতুর্থ মডেল হিসাবে পেশ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং অ্যাপেল ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে iPhone 17e ফোনের দাম প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী iPhone 17e ফোনের দাম $599 হতে পারে।
এফপিটি ডট ইউটিউব চ্যানেলের মাধ্যমে iPhone 17e ফোনের দাম জানানো হয়েছে। এই চ্যানেলে আসন্ন ফোনটির ভিডিও শেয়ার করা হয়েছে। লিক ভিডিওর মাধ্যমে ফোনের লুক এবং ডিজাইন দেখানো হয়েছে। ইউজাররা নিচে দেওয়া উইন্ডোতে ক্লিক করে ভিডিও দেখতে পারেন। লিকের মাধ্যমে iPhone 17e ফোনটির দাম 599 ইউএস ডলার হবে বলে জানানো হয়েছে। এটি ফোনের বেস ভেরিয়েন্টের দাম অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 54 হাজার টাকা হতে পারে।
iPhone 17e ফোনটি সত্যি $599 দামে লঞ্চ করা হলে, এই ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ফোনের চেয়েও কম হবে। কিছু দিন আগেই ভারতে Vivo X200T, Motorola Signature এবং OPPO Reno 15 Pro Mini 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। বর্তমানে ফোনগুলির প্রাথমিক দাম 59,999 টাকা রাখা হয়েছে। ভারতে iPhone 17e ফোনের প্রাথমিক দাম এর চেয়ে কম বা বেশি হবে, এখন সেটাই দেখার অপেক্ষা। জানিয়ে রাখি OnePlus 15R ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 52,999 টাকা রয়েছে।
লিক অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারি iPhone 17e ফোনটি পেশ করা হবে। এই দিন Apple এর পক্ষ থেকে ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। প্রকাশ্যে আসা ইউটিউব ভিডিও অনুযায়ী iPhone 17e ফোনটি Dynamic Island ডিজাইন সহ লঞ্চ করা হবে। এটি কোম্পানির প্রথম ‘e’ মডেল হতে চলেছে, যেটিতে রেগুলার নচের পরিবর্তে ডায়নেমিক আইল্যান্ড ডিসপ্লে দেওয়া হবে।
iPhone 17e ফোনটি Black, White এবং Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এছাড়া ভারতে আরও কালার মডেলে পেশ করা হতে পারে। লিক অনুযায়ী আপকামিং আইফোন 17ই ফোনটিতে 60Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.1 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। একই সাইজের ডিসপ্লে iPhone 16e ফোনেও দেওয়া হয়েছিল।
প্রসেসিঙের জন্য iPhone 17e ফোনটিতে Apple A19 চিপসেট দেওয়া হতে পারে। একই প্রসেসর সহ iPhone 17 ফোনটিও লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ কম দামের আইফোনেও প্রিমিয়াম মডেলের মতো পারফরমেন্স পাওয়া যাবে। এই A19 চিপসেট 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি সিপিইউ, এতে 16-core Neural Engine রয়েছে। এটি iPhone 16e ফোনের তুলনায় 10% বেশি পারফরমেন্স দিতে সক্ষম। এই চিপসেটের জন্য iPhone 17e ফোনটিতে পাওয়ার এফিসিয়েন্সি AI ইন্টারফেস উপভোগ করা যাবে।
iPhone 17e ফোনটি Apple C1X modem সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য iPhone 17e ফোনটির ব্যাক প্যানেলে 48-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 18-মেগাপিক্সেল Center Stage Selfie থাকতে পারে। জানিয়ে রাখি iPhone 17e ফোনটিতে 25W MagSafe সাপোর্ট করতে পারে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
