Apple এর আপকামিং ফ্ল্যাগশিপ iPhone 18 Pro Max ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই তথ্য জুন মাসে Tata Electronics এর ডেটা ব্রিচের সময় লিক হওয়া ইন্টারনাল ফাইল থেকে জানা গেছে। যদিও Apple এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তাই আপাতত সমস্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফ্ল্যাগশিপ iPhone 18 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল iPhone 18 Pro Max ফোনের ডিটেইলস
লিক অনুযায়ী জুন মাসে Tata Electronics এর সিস্টেমে ডেটা ব্রিচ হয়েছিল। সেইসময় Apple এর প্রায় 630.4GB গোপনীয় তথ্য ডার্ক ওয়েবের লিক হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে পরবর্তী সময়ে ভারত সরকারের তদন্তে বলা হয়, এই ডেটা ব্রিচের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ তথ্যে প্রভাব পড়েনি। এবার Notebookcheck এর রিপোর্টে বলা হয়েছে, এই লিক হওয়া ফাইলে উপস্থিত একটি ডায়গনস্টিক লগের মাধ্যমে iPhone 18 Pro Max ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
লিক হল iPhone 18 Pro Max ফোনের ক্যামেরা
লিক অনুযায়ী iPhone 18 Pro Max ফোনে 48 মেগাপিক্সেল Sony IMX905 প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। সবচেয়ে বড় কথা হল এতে Variable Aperture ফিচার দেওয়া হবে বলে জানা গেছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এই প্রথম Apple এর কোনো iPhone এ এই ফিচার ব্যাবহার করা হবে। এতে ক্যামেরা আলাদা-আলাদা লাইটিং কন্ডিশন অনুযায়ী নিজের অ্যাপার্চার পরিবর্তন করতে পারবে, এর ফলে কম আলো এবং ডে-লাইট উভয় ক্ষেত্রেই ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে বলে আসা করা হচ্ছে।
লিক থেকে জানা গেছে iPhone 18 Pro Max ফোনটিতে Sony IM973 টেলিফটো সেন্সর, Sony IMX972 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, Sony IMX591 LiDAR রিসিভার এবং Sony IM914 ফ্ররন্ত ক্যামেরা থাকতে পারে। এইবার শুধুমাত্র প্রাইমারি ক্যামেরা সেন্সরের ক্ষেত্রেই বড় পরিবর্তন করা হতে পারে। এই ফোনের অন্যান্য ক্যামেরা সেন্সর গত বছর লঞ্চ হওয়া iPhone 17 Pro Max ফোনের মতো হতে পারে।
কবে হতে পারে লঞ্চ?
প্রতি বছরের মতো এই বছরও সেপ্টেম্বর মাসে Apple তাদের নতুন iPhone 18 Series লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট বা ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই আপাতত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র লিক বা রিপোর্ট হিসাবে মনে করা উচিৎ। ভবিষ্যতে iPhone 18 Pro Max ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











