6500mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল সস্তা Vivo 5G স্মার্টফোন T5 Lite, জেনে নিন ডিটেইলস

আজকের দিনে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ট্রেন্ডে পরিণত হয়েছে এবং কোনো স্মার্টফোন কোম্পানিই এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। ইউজারনেম প্রয়োজন এবং মার্কেট পরিস্থিতির কথা মাথায় রেখে এবার চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো ভারতের বাজারে তাদের নতুন vivo T5 Lite স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 6GB RAM, 5G সাপোর্ট, 6500mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 50MP ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

vivo T5 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 6,500mAh ব্যাটারি। vivo T5 Lite 5G ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ইউটিউব বা 20 ঘন্টা পর্যন্ত ইন্সটাগ্রাম ব্যাবহার করা যাবে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark battery বেঞ্চমার্ক স্কোর ছিল 18 ঘন্টা, 11 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফিচার দেওয়া হয়েছে, যা প্রায় 38 মিনিটে ফোনটির ব্যাটারি 1% থেকে 50% পর্যন্ত চার্জ করতে পারে।

vivo T5 Lite 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই প্রসেসর কিছুটা পুরনো হলেও লো বাজেট ফোনের ক্ষেত্রে এতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আমাদের টেস্টে এই ফোনটি 5,75,705 AnTuTu Score পেয়েছে।

এই ফোনে Extended RAM ফিচার রয়েছে। এই ফিচারের দৌলতে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য vivo T5 Lite 5G ফোনে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 2 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

vivo T5 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Greasy-Hand এবং Wet-Hand ফিচার রয়েছে, ফলে ভেজা বা পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য vivo T5 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

vivo T5 Lite 5G ফোনে MIL‑STD‑810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi ও Bluetooth 5.4 সহ OTG এবং FM রেডিও রয়েছে। জানিয়ে রাখি মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

vivo T5 Lite 5G ফোনের দাম

ভারতের বাজারে vivo T5 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB Storage সহ 19,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই মডেলে 1500 টাকা ছাড় দেওয়া হবে। এর ফলে এই মডেলের এফেক্টিভ প্রাইস পড়বে 18,499 টাকা।

এই ফোনটির দ্বিতীয় ও টপ মডেলে যথাক্রমে 6GB RAM + 128GB Storage এবং 6GB RAM + 256GB Storage যোগ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 21,999 টাকা এবং 24,999 টাকা। SBI, Axis ও HDFC ব্যাঙ্কের গ্ৰাহকরা এই ফোনে 1500 টাকা ডিসকাউন্ট পাবেন। আগামী 22 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি Twilight Shadow এবং Wave Blue কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here