iPhone SE 4-এ পাওয়া যাবে iPhone 14 এর ব্যাটারি, জেনে নিন বিস্তারিত

এই বছর Apple তাদের iPhone SE মডেল লঞ্চ করেনি, তবে 2024 সালে এই ফোন পেশ করা হতে পারে। দীর্ঘদিন ধরেই iPhone SE 4 সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট সামনে আসছে। এবার একটি নতুন লিকের মাধ্যে ফোনটির ব্যাটারি ডিটেইলস সামনে এসেছে। Apple তাদের iPhone SE 4 ফোনে iPhone 14 ফোনের অনেক ফিচার যোগ করতে পারে বলে খবর পাওয়া গেছে।

iPhone SE 4 ব্যাটারি (লিক)

  • MacRumours এর পাওয়া খবর অনুযায়ী iPhone SE 4 ফোনে iPhone 14 এর মতো ব্যাটারি থাকবে।
  • Apple iPhone SE 4 ফোনের প্রোটোটাইপ পরীক্ষা করা হচ্ছে এবং আংশিকভাবে অ্যাসেম্বল করা ফোনে A2863 মডেল নাম্বারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। জানিয়ে রাখি iPhone 14 ফোনেও এই একই মডেল নাম্বারের ব্যাটারি ছিল।
  • এই তথ্য সঠিক হলে iPhone SE 4 ফোনে আগের মডেলের তুলনায় বেশি শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। জানিয়ে রাখি iPhone 14 ফোনে 3,279mAh ব্যাটারি ছিল এবং iPhone SE 3 ফোনে 2,018mAh ব্যাটারি যোগ করা হয়েছিল।
  • তবে যেহেতু এটি একটি প্রোটোটাইপ মডেল তাই ফাইনাল iPhone SE 4 মডেলে কোন ব্যাটারি দেওয়া হবে টা এখনই নিশ্চিত বলা সম্ভব নয়।

iPhone SE 4 সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া তথ্য

আপকামিং iPhone SE 4 ফোনটি গত বছর পেশ করা iPhone 14 এর মতোই হবে বলে মনে করা হচ্ছে। এর আগের iPhone SE মডেলের ক্ষেত্রেও এমনটাই দেখা গিয়েছছিল। iPhone SE 4 এর জন্য অপেক্ষারত ইউজারদের জন্য এটি অত্যন্ত খুশির খবর।

iPhone SE 4 ফোনের মাপ iPhone 14 এর মতোই হবে বলে জানা যাচ্ছে। তবে আপকামিং iPhone এ টাচ আইডি থাকবে কি না জানা যায়নি। একটি নতুন রিপোর্ট অনুযায়ী iPhone SE 4 ফোনে এই ফিচার দেখা যাবে, আবার কিছু রিপোর্ট থেকে জানা গেছে অ্যাপেলের টাচ আইডি ডিভিশন চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই iPhone SE 4 ফোনে বায়োমেট্রিক হিসাবে ফেস আইডি ফিচার থাকতে পারে।

iPhone SE 4 ফোনে iPhone 15 এর মতো অ্যাকশন বাটন এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হতে পারে। এইসব রিপোর্ট ও লিক থেকে বোঝা যাচ্ছে কোম্পানি তাদের Apple iPhone SE 4 ফোনে আকর্ষণীয় ফিচার দেওয়ার কথা ভাবছে। বর্তমানে আশা করা হচ্ছে কোম্পানি আগামী বছর এই ফোনটি লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here