আগামী কয়েক মাসের মধ্যে আইকু তাদের নাম্বার সিরিজের পরিধি আরও বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে iQOO 13 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে এর আগেই এই ফোনটির লঞ্চ টাইমলাইন, দাম এবং স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশ্যে এসে গেছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটি কবে লঞ্চ হতে পারে এবং এতে কেমন স্পেসিফিকেশন থাকতে পারে।
iQOO 13 ফোনের লঞ্চ টাইমলাইন এবং দাম (লিক)
- স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে iQOO 13 ফোনটি 55,000 টাকা দামে পেশ করা হতে পারে। এটি ফোনটির বেস মডেলের দাম হবে বলে জানা গেছে। মনে করিয়ে দিই ভারতে iQOO 12 ফোনটির 12GB+256GB মডেল 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- লিক অনুযায়ী চীনে iQOO 13 লঞ্চের পর আনুমানিক 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে ফোনটি ভারতে পেশ করা হবে। এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলা না গেলেও আগের iQOO 12 ফোনটিও একই সময়ে লঞ্চ হয়েছিল, তাই এই তথ্য সঠিক হবে বলেই মনে করা হচ্ছে।
iQOO 13 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী iQOO 13 ফোনে 6.7 ইঞ্চির 2K এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন BOE প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেটযুক্ত হতে পারে।
- প্রসেসর: iQOO 13 ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 SoC থাকতে পারে। জানিয়ে রাখি এই প্রসেসর আগামী অক্টোবর মাসে লঞ্চ হবে। মনে করিয়ে দিই iQOO 12 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হয়েছিল।
- স্টোরেজ: iQOO 13 ফোনে iQOO 12 ফোনটির মতোই 16GB পর্যন্ত RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
- ক্যামেরা: iQOO 13 ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 2x টেলিফটো লেন্স থাকতে পারে। iQOO 12 ফোনে 50MP+50MP+64MP ক্যামেরা সেটআপ ছিল।
- ব্যাটারি: iQOO 13 ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সহ 6,150mAh ব্যাটারি যোগ করা হবে। iQOO 12 ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্যাটারি বড় হলেও চার্জিং স্পীড কমবে।
- অন্যান্য: iQOO 13 ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্সারজন্য IP68 রেটিং, ব্যাক প্যানেলে লাইট স্ট্রিপ লুক এবং আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।










