চীনের বাজারে আইকু কিছু দিন আগেই তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন iQOO 15 লঞ্চ করেছে। এবার এই ফোনটি ভারতের বাজারেও পেশ হতে চলেছে। সম্প্রতি আইকু ইন্ডিয়ার সিইও নিপুণ মার্যা ভারতে iQOO 15 ফোনটির লঞ্চ সম্পর্কে জানিয়েছিলেন। এবার শপিং সাইট আমাজনে এই ফোনটির মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এই সাইট দেখে বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতে এই ফোনটি লঞ্চ হতে চলেছে এবং আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
এখানে ক্লিক করে আমাজনে iQOO 15 ফোনটির মাইক্রো সাইট দেখতে পারেন। এই পেজে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, তবে জানা গেছে এই ফোনটি আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই পেজে Be the G.O.A.T ট্যাগলাইন ব্যাবহার করা হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে এই ফোনটি সব সেগমেন্টেই অলরাউন্ডার হবে। এই ফোনটি আমাজন স্পেশাল ডিভাইস বলে জানানো হয়েছে, অর্থাৎ ফোনটি শুধুমাত্র আমাজনের মাধ্যমে সেল করা হবে।
ভারতে iQOO 15 ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। 3nm আর্কিটেকচারে তৈরি এই চিপসেট 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাজনের মাইক্রো সাইট থেকে ফোনটির প্রসেসরের পাশাপাশি আরও জানা গেছে এই ফোনটি Origin OS 6 এ কাজ করবে। এই নতুন ও অ্যাডভান্স ইউজার ইন্টারফেসে বিভিন্ন AI ফিচার যোগ করা হবে।
iQOO 15 ফোনে 6.85-ইঞ্চির 2K Samsung Everest ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটির স্ক্রিন বিশ্বের প্রথম M14 লুমিনসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি স্ক্রিন। এই স্মার্টফোনটিতে 2K LEAD OLED ফিচার রয়েছে, যা অত্যন্ত উজ্জ্বল এবং কালারফুল আউটপুট দিতে সক্ষম। এই স্ক্রিন 6000nits লোকাল পীক ব্রাইটনেস এবং 2600nits ফুল-স্ক্রিন ব্রাইটনেস সাপোর্ট করে, এর ফলে তীব্র রোদেও পরিষ্কার কন্টেন্ট উপভোগ করা যায়। একই সঙ্গে 118 শতাংশ P3 কালার গামুট, 98.1 শতাংশ ব্রাইটনেস রেশিও এবং AR অ্যান্টি রিফ্লেকশন কোটিং রয়েছে। চোখের সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে Eye Protection 2.0 এবং ফুল ব্রাইটনেস DC Dimming ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO 15 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS ফিচার সহ 50MP Sony IMX921 প্রাইমারি (1/1.56″) সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো (1/1.95″) লেন্স যোগ করা হয়েছে, যা M-শেপের প্রিজম ডিজাইনে তৈরি। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
iQOO 15 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh Blue Ocean ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দীর্ঘমেয়াদী গেমিং এবং মাল্টিটাস্কিং সেশনের জন্য বেস্ট। কোম্পানির পক্ষ থেকে 100W ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং যোগ করা হয়েছে। একইসঙ্গে Global Direct Drive Power Supply 2.0 ফিচার রয়েছে, এর ফলে ওভারহিট হবে না এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতে iQOO 15 ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই ফোনটি পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়াল তথ্য প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জানিয়ে রাখি নভেম্বর মাসে ভারতে iQOO 15 ফোনটির পাশাপাশি OnePlus 15 এবং realme GT 8 Pro ফোনগুলিও লঞ্চ করা হবে।
