শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং 7000mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল iQOO 15 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

চীনের বাজারে ভিভোর সাব ব্র্যান্ড iQOO তাদের ফ্ল্যাগশিপ নতুন iQOO 15 স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি গেমার এবং হাই-পারফরমেন্স ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 2K Samsung Everest ডিসপ্লে এবং 7000mAh বড় Blue Ocean ব্যাটারি দেওয়া হয়েছে। এই iQOO 15 স্মার্টফোনটির দাম 4199 ইউয়ান (প্রায় 48,000 টাকা) রাখা হয়েছে এবং চীনে স্মার্টফোনের সেল শুরু হয়ে গেছে। 

iQOO 15 স্মার্টফোনের ডিসপ্লে এই ফোনটি একটি অন্যতম উল্লেখযোগ্য ফিচার। এই স্মার্টফোনটিতে 2K Samsung Everest ডিসপ্লে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এটি বিশ্বের প্রথম M14 লুমিনসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি স্ক্রিন। এই স্মার্টফোনটিতে 2K LEAD OLED ফিচার রয়েছে, যা অত্যন্ত উজ্জ্বল এবং কালারফুল আউটপুট দিতে সক্ষম। এই স্ক্রিন 6000 nits লোকাল পিক ব্রাইটনেস এবং 2600 nits ফুল-স্ক্রিন ব্রাইটনেস সাপোর্ট করে, এর ফলে তীব্র রোঁদেও পরিষ্কার কন্টেন্ট উপভোগ করা যায়। একসঙ্গে 118 শতাংশ P3 কালার গামুট, 98.1 শতাংশ ব্রাইটনেস রেশিও এবং AR অ্যান্টি রিফ্লেকশন কোটিং রয়েছে। চোখের সেফটির জন্য স্মার্টফোনটিতে Eye Protection 2.0 এবং ফুল ব্রাইটনেস DC Dimming ফিচার যোগ করা হয়েছে। 

এই iQOO স্মার্টফোনটি অত্যন্ত শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। iQOO 15 স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে আরও ভালো পারফরমেন্সের জন্য স্মার্টফোনটিতে Monster Super-Core Engine ফিচার দেওয়া হয়েছে। স্মার্টফোনে LPDDR5X Ultra RAM (9600Mbps) এবং UFS 4.1 স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটি 43,86,144 AnTuTu স্কোর পেয়েছে। ফলে টপ-ক্লাস ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকায় স্থান করে নিয়েছে। দীর্ঘ গেমিং সেশনের সময় তাপমাত্রা কন্ট্রোলের জন্য স্মার্টফোনটিতে 8K Ice Dome Cooling System দেওয়া হয়েছে, এর ফলে স্মার্টফোনটি ওভারহীটের মতো সমস্যা থেকে সুরক্ষিত থাকবে। 

গেমারদের জন্য এই স্মার্টফোনটিতে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এতে কোম্পানির নিজস্ব Q3 গেমিং চিপ দেওয়া হয়েছে, যা গ্ৰাফিক্স এবং স্মুথনেস আরও বাড়িয়ে তুলবে। এই স্মার্টফোনে বিশ্বের প্রথম QNSS সুপার রেন্ডারিং ইঞ্জিন এবং ফুল-সীন রি-ট্রেসিং টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়াও এতে 2K+ 144Hz সুপার রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে, যা গেমিঙের সময় অত্যন্ত ক্লিয়ার এবং শার্প ভিজুয়াল দিতে সক্ষম। এর সঙ্গে এই স্মার্টফোনটি 144FPS+ আলট্রা-ইমেজ কোয়ালিটি সাপোর্ট করে। গেমিঙের সময় রিয়েলিস্টিক ভাইব্রেশন এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে Warhammer Max Dual-Axis Vibration Motor যোগ করা হয়েছে। এর সঙ্গে 3200Hz টাচ রেসপন্স রেটের দৌলতে স্ক্রিনে অত্যন্ত দ্রুত এবং সঠিক টাচ পাওয়া যায়। এছাড়াও Symmetrical Dual Speaker Pro এবং E-sports Network System 2.0 গেমিং সাউন্ড এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি আরও ভালো করে তোলে। 

ফটোগ্রাফির জন্য iQOO 15 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে OIS ফিচার সহ 50MP Sony IMX921 প্রাইমারি (1/1.56″) সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো (1/1.95″) লেন্স যোগ করা হয়েছে, যা M-শেপের প্রিজম ডিজাইনে তৈরি। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে Live Photos, AI এফেক্ট এবং কালার অপ্টিমাইজেশন ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ছবিতে ভালো লাইট, কন্ট্রাস্ট এবং ন্যাচারাল টাচ পাওয়া যায়। 

iQOO 15 স্মার্টফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh Blue Ocean ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দীর্ঘমেয়াদী গেমিং এবং মাল্টিটাস্কিং সেশনের জন্য বেস্ট। কোম্পানির পক্ষ থেকে 100W ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং যোগ করা হয়েছে। একইসঙ্গে Global Direct Drive Power Supply 2.0 ফিচার রয়েছে, এর ফলে ওভারহিট হবে না এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে। iQOO 15 স্মার্টফোনটি OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটিতে 3D Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, Game Live Assistant 2.0 ও USB 3.2 দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনে NFC সাপোর্ট করে, এর ফলে সহজেই পেমেন্ট এবং ডেটা ট্রান্সফার করা যাবে।  

iQOO 15 স্মার্টফোনটি Soaring Cloud Edition, Legend Edition, Track Edition এবং Wilderness Edition কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 

12GB + 256GB : ¥4199 (প্রায় 48,000 টাকা)

16GB + 256GB : ¥4499 (প্রায় 51,000 টাকা)

12GB + 512GB : ¥4699 (প্রায় 53,000 টাকা)

16GB + 512GB : ¥4999 (প্রায় 56,000 টাকা)

16GB + 1TB : ¥5499 (প্রায় 61,000 টাকা)

31 অক্টোবর সকাল 10টা থেকে Wilderness Edition এর সেল শুরু হবে। 

কোম্পানির পক্ষ থেকে জনপ্রিয় Honor of Kings গেমের 10তম বর্ষপূর্তি  উপলক্ষে একটি Collector’s Edition লঞ্চ করা হয়েছে। এই এডিশনে 16GB RAM এবং 512GB স্টোরেজ অপশনের দাম ¥5499 (প্রায় ₹61,000 টাকা) রাখা হয়েছে। এই লিমিটেড এডিশন স্মার্টফোনটি বিশেষ ডিজাইন এবং এক্সক্লুসিভ গিফট সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনটির প্রথম ব্যাচ আগে থেকেই সোল্ড আউট হয়ে গেছে। 24 অক্টোবর অর্থাৎ আজ থেকে দ্বিতীয় ব্যাচের সেল শুরু হবে। 

এখনও পর্যন্ত অফিসিয়ালি ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে নভেম্বর মাসে  iQOO 15 স্মার্টফোনটি পেশ করা হবে বলে কনফার্ম জানা গেছে। এই স্মার্টফোনের আগামী মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের দিকে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। 

যারা গেমিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই স্মার্টফোনটির ভারতে  লঞ্চের অপেক্ষা করতে পারেন। ফ্ল্যাগশিপ iQOO 15 স্মার্টফোনটটি গেমিং, পারফরমেন্স এবং ব্যাটারি উভয় ক্ষেত্রেই অসাধারণ। এই স্মার্টফোনটিতে ব্যাবহৃত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 2K Samsung ডিসপ্লে, 7000mAh ব্যাটারি এবং অ্যাডভান্সড কুলিং সিস্টেম স্মার্টফোনটি কে গেমিং সেগমেন্টে সেরা বিকল্পগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। এই ফোনটি আসন্ন OnePlus 15, realme GT 8 Pro এবং Xiaomi 17 Pro Max-এর মতো প্রিমিয়াম ফোনগুলিকে কড়া টক্কর দিতে পারে।

 

 

 

 

 

 



LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here