16GB RAM সহ ভারতের বাজারে লঞ্চ হল iQOO 15 স্মার্টফোন, দেখে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতের বাজারে iQOO 15 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই প্রথম তাদের স্মার্টফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ পেশ করেছে। সম্প্রতি OnePlus 15 স্মার্টফোনটিও একই প্রসেসর সহ পেশ করা হয়েছিল। স্টাইলিশ ডিজাইন এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ OnePlus 15 স্মার্টফোনটিতে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির প্রাথমিক দাম 72,999 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO 15 স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 72,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে 7,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একইসঙ্গে ইউজাররা 1,000 টাকা এডিশনাল কুপন ডিসকাউন্টও পেয়ে যাবেন। একইভাবে iQOO 15 স্মার্টফোনটি 64,999 টাকার এফেক্টিভ প্রাইসে সেল করা হচ্ছে।

আগামী 1 ডিসেম্বর থেকে কোম্পানির ওয়েবসাইট এবং আমাজন ইন্ডিয়ার সহ অফলাইন স্টোরের মাধ্যমে iQOO 15 স্মার্টফোনটির সেল শুরু হবে। জানিয়ে রাখি প্রতিমাসে মাত্র 2709 টাকার সহজ ইএমআইয়ের মাধ্যমেও স্মার্টফোনটি কেনা যাবে। এই নতুন iQOO স্মার্টফোনটি Legend এবং Alpha Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

কোম্পানির প্রথম iQOO 15 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে iQOO 15 স্মার্টফোনটি 38,42,735 AnTuTu স্কোর পেয়েছে। বাজারে উপস্থিত OnePlus 15, OPPO Find X9 এবং Vivo X300 Pro স্মার্টফোনগুলির থেকে এই স্কোর অনেকটাই বেশি।

BGMI এবং COD মোবাইল গেমগুলি স্মুথলি খেলার জন্য iQOO 15 স্মার্টফোনটিতে Supercomputing Chip Q3 দেওয়া হয়েছে। এই চিপ সাহায্যে ইউজাররা দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং উপভোগ করতে পারবে এবং গেমিং চলাকালীন স্মার্টফোনটিকে অতিরিক্ত গরম হতে দেবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপের মাধ্যমে গম খেলার সময় এতে 144FPS ফ্রেম রেট পাওয়া যাবে এবং ল্যাগ বা হ্যাং হওয়ার মতো সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করবে।

কোম্পানির iQOO 15 স্মার্টফোনটি M14 লুমিনিসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে। এই স্মার্টফোনটিতে 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে Samsung LEAD (Light-Emitting Adaptive Display) ফিচার যোগ করা হয়েছে। এতে পোলারাইজার-লেস রয়েছে, যা স্ক্রিনের ভিজিবিলিটি বাড়াতে এবং রিফ্লেকশন কম করতে সক্ষম। iQOO 15 স্মার্টফোনটির স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 6000 nits পীক ব্রাইটনেস, এবং 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। জানিয়ে রাখি কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ভারতের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে।

ভারতে পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15 5G স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। টেস্ট চলাকালীন এর PC Mark Battery Benchmark 13 ঘন্টা 7 মিনিট স্কোর পেয়েছে। ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

আমাদের টেস্টে iQOO 15 স্মার্টফোনটির 7000mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং ফিচারের মাধ্যমে 20% থেকে 100% সম্পূর্ণ চার্জ করতে 45 মিনিট লেগেছে। এই স্মার্টফোনটিতে Global Direct Drive Power Supply 2.0 ফিচার দেওয়া হয়েছে। প্রয়োজনে এই ফিচার ব্যাটারির পরিবর্তে সরাসরি ফোনের মাদারবোর্ডে পাওয়ার দিতে পারবে। এর ফলে ব্যাটারির উপর কম চাপ পরবে এবং ফোনটিও অতিরিক্ত গরম হবে না।

ফটোগ্রাফির জন্য iQOO 15 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 VCS সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 15 5G স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iQOO 15 একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই স্মার্টফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া OnePlus 15 এবং realme GT 8 Pro স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। উভয় স্মার্টফোনগুলি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে কাজ করে এবং এর প্রাথমিক দাম 72,999 টাকা রাখা হয়েছে। আমাদের টেস্টে iQOO 15 স্মার্টফোনটির AnTuTu স্কোর OnePlus 15 স্মার্টফোনের তুলনায় বেশি, অন্যদিকে realme GT 8 Pro ফোনের থেকে কম। পরবর্তী সময়ে ফোনগুলির সঠিক প্রতিযোগিতা সম্পর্কে ধারনা পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here