গতকাল আইকু এর পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী 24 ফেব্রুয়ারি তাদের ‘নাম্বার’ সিরিজের নতুন iQOO 15R স্মার্টফোনটি লঞ্চ করবে। এই ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন সহ প্রিমিয়াম ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এর আগে ভারতে শুধুমাত্র OnePlus 15R এবং Motorola Signature ফোনদুটি এই প্রসেসর সহ পেশ করা হয়েছিল। আপকামিং iQOO 15R ফোনটি OnePlus 15R ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
আইকু ইন্ডিয়া শপিং প্ল্যাটফর্ম আমাজনে iQOO 15R ফোনের মাইক্রো সাইট লাইভ করে দিয়েছে। অফিসিয়ালি জানানো হয়েছে iQOO 15R ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসর 3.5million+ AnTuTu Score স্কোর পেতে পারে। আইকু জানিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে 55 হাজার টাকা দামে লঞ্চ হওয়া সমস্ত ফোনের থেকে এই ফোনটির স্কোর বেশি হবে।
এই কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে iQOO 15R ফোনটি 55 হাজার টাকা দামে লঞ্চ করা হবে। এটি ফোনের টপ ভেরিয়েন্টের দাম, যা কোম্পানির পক্ষ থেকে 54,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে iQOO 15R ফোনটির 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা রাখা হতে পারে। এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
OnePlus 15R ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 47,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। iQOO 15R ফোনটি আনটুটু স্কোর 35 লক্ষ কাছাকাছি হবে বলে জানানো হয়েছে। আমাদের টেস্টে OnePlus 15R ফোনটি 29,57,229 AnTuTu স্কোর পেয়েছে। বাস্তব ব্যাবহারে এই দুটি ফোনের পারফরমেন্সে কতটা পার্থক্য দেখা যাবে, সেটাই দেখার অপেক্ষা।
লিক অনুযায়ী iQOO 15R ফোনটি ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে iQOO 15R 5G ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের বাজারে কোম্পানি তাদের iQOO 15R 5G ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করতে পারে। এই LTPS OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হতে পারে।
iQOO 15R ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। তবে iQOO 15R ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য 24 ফেব্রুয়ারি লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
